থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ৬ বালক উদ্ধার, চরম তৎপরতায় চলছে বাকিদের বার করে আনার কাজ

গোটাবিশ্বের প্রার্থনা সফল করে থাইল্যান্ডের গুহা থেকে একে একে উদ্ধার করা হয়েছে ৬ জন বালককে। এখনও চলছে বাকিদের উদ্ধার কাজ। থাইল্যান্ডের থামলুয়াং গুহার আটকে পড়া ২ জন বালককে আগেই উদ্ধার কার হয়।

গোটাবিশ্বের প্রার্থনা সফল করে থাইল্যান্ডের গুহা থেকে একে একে উদ্ধার করা হয়েছে ৬ জন বালককে। এখনও চলছে বাকিদের উদ্ধার কাজ। থাইল্যান্ডের থামলুয়াং গুহার আটকে পড়া ২ জন বালককে আগেই উদ্ধার কার হয়। এদিন বাকি ৪ জনকে উদ্ধার করা গিয়েছে। উদ্ধার হওয়া বালকদের চিকিৎসা চলছে। দুজনকে স্থানীয় মেডিক্যাল ক্যাম্পে প্রথমে রাখা হয়। পরে সকলকে হাসপাতালে ভর্তি করা হয়।

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ৬ বালক উদ্ধার, চরম তৎপরতায় চলছে বাকিদের বার করে আনার কাজ

উদ্ধার হওয়া বালকদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি ছাই মিডিয়া সূত্রের। বাকিদের শারীরিক অবস্থা সুস্থির বলে জানা গিয়েছে। জানা গিয়েছেন গুহার তৃতীয় কক্ষে আটকে রয়েছেন বাকি ৭ জন। মনে করা হচ্ছে, বাকিদের আর কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করে আনা যাবে। আজ রাতের মধ্যেই এই রুদ্ধশ্বাস উদ্ধার কাজ শেষ হবে বলে দাবি সূত্রের।

গুহায় আটকে পড়া শিশুদের উদ্ধার করতে থাই সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে মার্কিন প্রশাসন। এবিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমস্ত রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন।

গত , ২৩ জুন থেকে ১২ জন বালক ও তাঁদের কোচ আটকে পড়েছেন থাইল্যান্ডের ওই গুহায়। বর্ষার জলে বিপদজনক হয়ে ওঠে থামলুয়াং গুহার। এবিষয়ে সতর্কতা থাকা সত্ত্বেও কেন বালকদের নিয়ে ওই গুহায় যাওয়া হল না নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এর আগে, উদ্ধার কাজ শুরু হতেই গুহার ভিতরে আটক ১২ বালক এবং তাদের কোচকে খাবার থেকে শুরু করে কম্বল পৌঁছে দেওয়া হয়। গত কয়েকদিন ধরে চলছে উদ্ধার কাজ। শিশুদের মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন চিকিৎসকরা। গুহার ভিতরে ৯দিনের বেশি সময় ধরে আটকে থাকার বিষয়টি অনুভব করার পর থেকেই ১২ বালক এবং কোচ মানসিকভাবে অধৈর্য হয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এতে এদের শারীরে নানা অসুবিধা তৈরি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+