ফিলিপিন্সে প্রবল ভূমিকম্প, কেঁপে উঠল ম্যানিলা, আতঙ্কে বাসিন্দারা

সেন্ট্রাল ফিলিপিন্সে অনুভূত হল প্রবল ভূমিকম্প। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৬.৩।

সেন্ট্রাল ফিলিপিন্সে অনুভূত হল প্রবল ভূমিকম্প। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৬.৩। দেশের রাজধানী ম্যানিলায় বাড়িঘর প্রবলভাবে কেঁপে ওঠে।

ফিলিপিন্সে প্রবল ভূমিকম্প, কেঁপে উঠল ম্যানিলা, আতঙ্কে বাসিন্দারা

ম্যানিলা থেকে ৬০ কিমি দূরে মাটি থেকে ৪০ কিমি গভীরে কম্পনের কেন্দ্রবিন্দু ছিল। প্রথমে কম্পনের তীব্রতা রিখটার স্কেল অনুযায়ী ৬.৪ বলা হলেও পরে তা সামান্য পরিবর্তিত হয়।

এই ঘটনায় এখনও হতাহতের খবর নেই। তবে আতঙ্কে অনেকেই ম্যানিলায় ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছেন। অফিসের কর্মীরাও বেরিয়ে গিয়েছেন।

ফিলিপিন্সে ভূমিকম্প খুব নিমিত্ত ব্যাপার। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার-এর মধ্যে পড়ে এটি। ফলে এটি অত্যন্ত ভূমিকম্প প্রবল এলাকা। ফল্ট লাইনের ওপরে অবস্থায় হওয়ায় প্রায়ই এই এলাকায় ছোট-বড় কম্পনের খবর সামনে আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+