একের পর এক ভূমিকম্প! কাঁপল ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশ
প্রবল ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.১। তবে সেখানে সুনামি সতর্কতা দেওয়া হয়নি। মেটিওরোলজি অ্যান্ড জিওগ্রাফিক এজেন্সির তরফে একথা জানানো হয়েছে।
প্রবল ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.১। তবে সেখানে সুনামি সতর্কতা দেওয়া হয়নি। মেটিওরোলজি অ্যান্ড জিওগ্রাফিক এজেন্সির তরফে একথা জানানো হয়েছে। স্থানীয় সময় দুপুর ২.০৬-এ ভূমিকম্পটি হয়। সমুদ্র পৃষ্ঠ থেকে ৬৫৬ কিমি নিচে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বলে জানা গিয়েছে।

এদিকে এই ভূমিকম্পের বেশ কয়েক মিনিট পর রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প হয় সমুদ্র পৃষ্ঠ থেকে ৬২৩ কিমি নিচে। এই ভূমিকম্পকে আগেরটির আফটার শক বলেই মনে করা হচ্ছে।
ইন্দোনেশিয়া ভূমিকম্প প্রবণ। মাস দুয়েক আগেও সেখানে ভূমিকম্প হয়। ইন্দোনেশিয়ার পূর্বে মলুকাসের টার্নেট শহরের দক্ষিণপূর্বে এই ভূমিকম্পটি হয়েছিল।
জানুয়ারিতে ইন্দোনেশিয়ার সুম্বা দ্বীপে ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে পরিমাপ ছিল ৬.১। তবে এই ভূমিকম্পের পরেই কম মাত্রার ভূমিকম্প হয়েছিল সেখানে। যার তীব্রতা ছিল ৫.২।
ডিসেম্বরের সুনামি হয়েছিল ইন্দোনেশিয়ায়। আগ্নেয়গিরিতে হওয়া বিস্ফোরণের পরেই সুন্দা প্রণালীতে হওয়া সুনামিতে মৃত্যু হয়েছিল কমপক্ষে ৪০০ জনের।












Click it and Unblock the Notifications