ইন্দোনেশিয়া ফের কেঁপে উঠল ৬.১ মাত্রার ভূমিকম্পে

ছয়দিনের মধ্য়ে ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া।

ছয়দিনের মধ্য়ে ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। গত রবিবারে ইন্দোনেশিয়ায় প্রবল কম্পন অনুভূত হয়। কয়েকশো মানুষ তাতে মারা যান। তারপরে বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়। মানুষ আতঙ্কে ছিলেন। এসবের মধ্যেই এদিন শুক্রবার ফের একবার জোর কম্পন অনুভূত হল ইন্দোনেশিয়ায়।

ইন্দোনেশিয়া ফের কেঁপে উঠল ৬.১ মাত্রার ভূমিকম্পে

এদিন ইন্দোনেশিয়ায় পাপুয়া বারাত প্রদেশে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। তবে এখনও হতাহতের খবর সামনে আসেনি।

এই কম্পনের কেন্দ্রস্থল ছিল মানোকওয়াড়ি শহরে মাটি থেকে ২৬ কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার পূর্বদিকেই এই অঞ্চলটি অবস্থিত। সুনামির সতর্কতা জারি হয়নি।

কোনও ক্ষয়ক্ষতি না হলেও ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা দফতরের মুখপাত্র সুতোপো পুরয়ো নুগ্রোহো বলেছেন, কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি। তবে মানুষ আতঙ্ক তৈরি হয়েছে। মানুষ ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছেন।

জাভা ও সুমাত্রায় গত ২২ ডিসেম্বর অগ্ন্যুৎপাতের ফলে ভূমিকম্প ও সুনামি হয়। তাতে প্রায় পাঁচশো মানুষ মারা গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+