আটলান্টা বিমানবন্দরে আটক ৫৮ বছরের ভারতীয়, মৃত্যু হেফাজতে থাকাকালীনই
আটলান্টা বিমানবন্দরে আটক হওয়া ৫৮ বছর বয়সী ভারতীয় এক নাগরিকের মৃত্যু হল মার্কিন অভিবাসন আধিকারিকদের হেফাজতে থাকাকালীনই। মঙ্গলবার আটলান্টার হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
আটলান্টা বিমানবন্দরে আটক হওয়া ৫৮ বছর বয়সী ভারতীয় এক নাগরিকের মৃত্যু হল মার্কিন অভিবাসন আধিকারিকদের হেফাজতে থাকাকালীনই। মঙ্গলবার আটলান্টার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। প্রয়োজনীয় অভিবাসন সংক্রান্ত নথি না থাকায় গত সপ্তাহে আটলানন্টা বিমানবন্দরে অভিবাসন দফতরের আধিকারিকরা অতুল কুমার বাবুভাই পটেল নামের ওই ব্যক্তিকে আটক করে।
মার্কিন অভিবাসন ও শুল্ক দফতর বাবুভাইকে হেফাজতে নিয়ে ২ দিন ধরে আটলান্টা সিটি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল। আধিকারিকদের তরফে জানানো হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বাবুভাইয়ের। ১০ মে ইকুয়েডর থেকে বিমানে আটলান্টা এসেছিলেন তিনি।

অভিবাসন দফতর একটি বিবৃতিতে জানিয়েছে, প্রয়োজনীয় নথিপত্র না থাকায় মার্কিন শুল্ক দফতর দেশে ঢুকতে বাধা দেয় বাবুভাইকে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের হাতে তুলে দেওয়া হয় তাকে। ডিটেনশন সেন্টারে বাবুভাইয়ের প্রাথমিক ভাবে শারীরিক অবস্থা যাচাই করা হয়েছিল। তাঁর উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসের সমস্যা ছিল।
শনিবার নার্স তাঁর শারীরিক পরীক্ষা করতে গেলে দেখা যায় তাঁর শ্বাসকষ্ট হচ্ছে। তৎক্ষণাৎই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই মঙ্গলবার তাঁর মৃত্যু হয়েছে।
এজেন্সির তরফে এই খবর ভারতীয় দূতাবাসে জানানো হয়েছে। সেখান থেকে তার পরিবারকে জানানো হয়েছে। এজেন্সির তরফে বলা হয়েছে এই ধরনের হেফাজতে থাকাকালীন কারোর মৃত্যুর ঘটনা অত্যন্ত বিরল। তবে নিয়মমাফিক এই বিষয়ে রিভিউ করা হবে।
{promotion-urls}












Click it and Unblock the Notifications