রক্তাক্ত মিশর, জঙ্গি শ্যুটআউটে মৃত ৫৫ জন
মিশরের রাজধানী কায়রোতে একটি শ্যুটআউটের সময়ে জঙ্গিদের গুলিতে নিহত হন ৫৫ জন নিরাপত্তাকর্মী । এঁদের মধ্য়ে ২০ জন অফিসার ছিলেন।
মিশরের রাজধানী কায়রোতে একটি শ্যুটআউটের সময়ে জঙ্গিদের গুলিতে নিহত হন ৫৫ জন নিরাপত্তাকর্মী । এঁদের মধ্য়ে ২০ জন অফিসার ছিলেন। ৩৪ জন সেনাকর্মীও এই দলে ছিলেন, যাঁরা সকলেই নিহত হন। দুপক্ষের গুলির লড়াইতে কার্যত রক্তাক্ত হয়ে যায় কায়রোর একটি বিস্তীর্ণ এলাকা।

দেশের অল ওয়াহাত আল বাহারিয়াতে একটি তল্লাশি অভিযানে যায় সেদশের পুলিশের একটি দল। সেই সময়ে পুলিশের দিকে তাক করে পাল্টা হামলা চালায় জঙ্গিরাও, বলে প্রাথমিক খবর মিলেছে। বিশেষ সূত্রের খবর বাড়তে পারে মৃতের সংখ্যা।
এদিকে, শুক্রবারের এই তল্লাশি অভিযান সম্পর্কে মিশরের প্রশাসনের তরফে জানানো হলেও, মৃতর সংখ্যার বিষয়ে কিছু জানানো হয়নি। এর আগে একের পর এক বম্বিং ও জঙ্গি হামলার ঘটনায় ভয়ানক রক্তপাত দেখেছ মিশর।












Click it and Unblock the Notifications