ঢাকা-চট্টগ্রাম জাতীয় সড়কে ৫০ কিমি দীর্ঘ যানজট

নির্বাচনকালীন সরকারের বিরোধিতা করে সারা দেশে দু'দফায় আটদিন অবরোধ চালিয়েছে বিএনপি ও তার সহযোগী দলগুলি। সড়ক, রেলপথ বিপর্যস্ত। ঢাকার বাজারে শাক-সবজি-মাছের টান পড়ায় দাম অগ্নিমূল্য। তাই 'সাধারণ মানুষের কথা ভেবে' একদিনের জন্য অবরোধ শিথিল করেছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। আর তার জেরে যানজটে স্তব্ধ দেশের বিস্তীর্ণ অংশ।
পুলিশ সূত্রের খবর, সড়কপথে যোগাযোগ কার্যত ভেঙে পড়ায় এখন জলপথ একমাত্র ভরসা। গোয়ালন্দ হয়ে মানুষ এখন ঢাকায় আসছেন জলপথে। অন্যদিক দিয়েও জলপথে ঢাকায় আসছেন মানুষজন। সাধারণ মানুষের সঙ্গে মিশে চক্রান্তকারীরা যাতে ঢাকায় ঢুকে গোলমাল পাকাতে না পারে, সেই জন্য নজরদারি চালাতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications