টেক্সাসে বন্দুকবাজের হামলা, গুলিতে হত ৫, আহত ২১

ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা। টেক্সাসে বন্দুকবাজের এলোপাথারি গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের‌। আহত ২১ জন। এলোপাথারি গুলি চালানোর পর একটি ট্রাক ছিনতাই করে চম্পট দিয়েছে আততায়ী।

ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা। টেক্সাসে বন্দুকবাজের এলোপাথারি গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের‌। আহত ২১ জন। এলোপাথারি গুলি চালানোর পর একটি ট্রাক ছিনতাই করে চম্পট দিয়েছে আততায়ী।

টেক্সাসে বন্দুক বাজের হামলা

টেক্সাসে বন্দুক বাজের হামলা

এক মাসের মধ্যেই আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। পশ্চিম ওডেসা থেকে ৩০০ কিলোমিটার দূরে টেক্সাসের এল পাসোতে হঠাৎই হামলা চালায় এক বন্দুকধারী। দিনে দুপুরে এই হামলায় আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন বাসিন্দারা। এলোপাথারি গুলিতে রাস্তাতেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন একাধিক ব্যক্তি। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের‌। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ২১ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রাক অপহরণ করে চম্পট আততায়ীর

ট্রাক অপহরণ করে চম্পট আততায়ীর

ওডেসা পুলিসের তরফে জানানো হয়েছে, কোনও কিছু বুঝে ওঠার আগেই গুলি চালাতে শুরু করেছিল বন্দুকবাজ। গুলি চলার পরেই হুলুস্থুল পড়ে যায় গোটা এলাকায়। সেই সুযোগে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মেল ট্রাক ছিনতাই করে চম্পট দেয় সে।

তল্লাশি শুরু করেছে পুলিস

তল্লাশি শুরু করেছে পুলিস

আততায়ীর সন্ধানে ২০ নম্বর হাইওয়েতে তল্লাশি শুরু করেছে পুলিস। তাঁদের দাবি আততায়ী মেল ট্রাকটি ছিনতাইয়ের পর ২০ নম্বর হাইওয়ে দিয়ে গিয়েছে সে। কারণ সেই হাইওয়ের বেশ কয়েকটি গাড়িতে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিসের অনুমান হাইওয়ে দিয়ে যাওয়ার সময় গুলি চালাতে চালাতে গিয়েছে আততায়ী।


ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অ্যাটর্নি জেনারেল বিল বারের কাছে যাবতীয় খবর জানতে চেয়েছেন। তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। কয়েকদিন আগেই আমেরিকার এল পাসো ওয়ালমাটে বন্দুকবাজর হামলা হয়েছিল। সেখানোও এলোপাথারিগুলিতে মৃত্যু হয়েছিল একাধিক ব্যক্তির‌।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+