একদিনে করোনা ফাঁদে প্রাণ গেল ৪৭৫ জনের! ইতালি এখন মৃত্যুপুরী
ইতালিতে ক্রমেই করোনা ভাইরাসের সংক্রমণ চিনকেও ছাপিয়ে যেতে চলেছে। গত তিন, চার দিন ধরে প্রতিদিন প্রায় ৩০০-র উপর মানুষ মারা যাচ্ছিল সেদেশে। সেই সংখ্যাটা হঠাৎই লাফিয়ে উঠে ৪৭৫ হয়ে গল বুধবার। এই পরিস্থিতিতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। আর ইতালি থেকে গোটা ইউরোপে এখন করোনা মহামারীর আকার ধারন করেছে। যা নিয়ে খুবই চিন্তিত বিশেষজ্ঞরা। আর প্রতিদনি ইতালি থেকে আসা করোনা সংক্রান্ত পরিসংখ্যান আরও বিভীষিকাময় চিত্র তুলে ধরছে।

ইতালিতে মোট ২৯৭৮ জন করোনা আক্রান্তের মৃত্যু
এখনও পর্যন্ত ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যার ২৯৭৮। তবে গত ১৪ মার্চ পর্যন্ত ইতালিতে করোনা সংক্রমণে আক্রান্তের মৃতের সংখ্যা ছিল মাত্র ১৪৪১। এর চার দিনের মধ্যেই সেদেশে করোনায় আক্রান্ত মানুষের মৃত্যু বেড়েছে দ্বিগুণেরও বেশি। ১৫ মার্চ সেদেশে করোনায় মারা যায় ৩৬৮ জন। ১৬ মার্চ সেদেশে সংক্রমণে মারা যায় আরও ৩৪৯ জন। গতকাল, অর্থাৎ ১৭ মার্চ করোনা ভাইরাসের প্রকোপে প্রাণ হারান আরও ৩৪৫ জন। আর বুধবার,অর্থাৎ ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে মারা যান ৪৭৫ জন।

করোনা রুখতে দিশেহারা ইতালি
এদিকে রোজই আরও নতুন সংক্রমিতের খোঁজ মেলায় করোনা রোখার বিষয়ে দিশেহারা হয়ে পড়েছে সরকার। প্রতিদিনিই ৩ হাজারের উপর নতুন সংক্রমিত যোগ হচ্ছে তালিকায়। ১৫ মার্চ নতুন করে সংক্রমিত হন ৩৫৯০ জন। ১৬ তারিখে সেই সংখ্যাটা ছিল ৩২৩৩। ১৭ মার্চ আরও ৩৫২৬ জন নতুন করে সংক্রমিত হন করোনায়। আর ১৮ মার্চ ৪২০৭ জন নতুন করে আক্রান্ত হন ইতালিতে।

করোনামুক্ত রোগীর সংখ্যা খুব কম ইতালিতে
এদিকে চিন্তার বিষয়ে করোনায় আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়লেও সেদেশের লোক সেরে উঠছেন না। গত তিন দিনে হাজারেরও কম জন সেরে উঠেছেন ইতালিতে। ১৫ মার্চ মাত্র ৩৬৯ জনকে সুস্থ হিসাবে ঘওষণা করা হয়। ১৬ তারিখ সেই সংখ্যাটা আরও একটি বাড়ে। সেদিন ৪১৪ জনকে সুস্থ বলে ঘোষণা করা হয়। তবে ১৭ তারিখ সুস্থ হন মাত্র ১৯২ জন। এখনও পর্যন্ত সেদেশে ৩৫ হাজার ৭১৩ জন আক্রান্ত হয়েছেন করোনায়। তার মধ্যে মাত্র ৪০২৫ জন সেরে উঠেছেন। এখনও ২২৫৭ জন খুব খারাপ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে।

কী কারণে ইতালিতে এত ম়ত্যু?
এদিকে এই পরিস্থিতি তে যারা আগে থেকেই অসুস্থ ও বয়স্ক রোগী, যাদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা খুব কম, তাদের চিকিৎসা না দিয়ে অপেক্ষাকৃত স্বাস্থ্যবান ও কম বয়সীদের চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যার জেরে মৃতের সংখ্যা আরও লাফিয়ে বাড়ছে ইতালিতে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইতালিতে সবচেয়ে বেশি বয়স্ক মানুষের বসবাস।

করোনা আক্রান্তদের সঠিক তালিকার অভাব ইতালিতে
ইতালিতে করোনা ভাইরাসে মৃদুভাবে আক্রান্ত হয়েছেন, এমন মানুষদেরকে শনাক্ত করা কিংবা আক্রান্তের তালিকায় যুক্ত করা হয়নি। সেক্ষেত্রে প্রকৃত আক্রান্তের সংখ্যা জানা যাচ্ছে না। মারাত্মকভাবে আক্রান্তদের সংখ্যাই কেবল জানা যাচ্ছে। তাই আক্রান্তের যে সংখ্যার কথা বলা হচ্ছে, তার অনুপাতে মৃত্যু হার বেড়েই চলেছে।












Click it and Unblock the Notifications