ইন্দোনেশিয়ায় কারাগারে আগুনে পুড়ে প্রাণ হারালেন ৪১ জন বন্দি
indonesia, fire, bbc bengali, বিবিসি বাংলা, ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ায় বন্দি বোঝাই এক কারাগারে অগ্নিকাণ্ডে ৪১ জন নিহত হয়েছে।
এদের মধ্যে অনেকেই তাদের সেল থেকে বেরুতে পারেনি।
রাজধানী জাকার্তার উপকণ্ঠে টাংগেরাং জেলখানায় মঙ্গলবার গভীর রাতে এই আগুন লাগে।
টেলিভিশনের ছবিতে দেখা যাচ্ছে, কারাগারের একটি অংশ আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে।
আগুন লাগার পর কারাগারের কর্মচারীরা সবাই বেরিয়ে পড়েন, কিন্তু কিছু বন্দিকে তারা সেল থেকে বের করতে পারেনি।
এই আগুন কেন লেগেছে কর্তৃপক্ষ এখন তা তদন্ত করে দেখছে।
তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে দায়ী করা হচ্ছে।
আরও পড়তে পারেন:
- ইন্দোনেশিয়ায় নারী সেনা রিক্রুটদের কুমারীত্ব পরীক্ষা বন্ধ হচ্ছে
- অনলাইনে ফাঁস হওয়া 'রিভেঞ্জ পর্ন' তছনছ করছে নারীর জীবন
- 'অলৌকিক' পদ্ধতি ব্যবহার করে ডেঙ্গু ৭৭% পর্যন্ত কমিয়ে এনেছেন বিজ্ঞানীরা
কারাগারের যে অংশে আগুন লাগে সেই ব্লক-সি'র মোট ধারণ ক্ষমতা ৪০ হলেও সেখানে ১২২ জন বন্দিকে রাখা হয়েছিল।
নিহত বন্দিদের মধ্যে দু'জন বিদেশিও রয়েছে।
এদের একজন পর্তুগালের এবং অন্যজন দক্ষিণ আফ্রিকার নাগরিক।
কারাগারটিতে ৬০০ বন্দি থাকার কথা থাকলেও সেখানে দু'হাজারেরও বেশি মানুষকে রাখা হয়েছিল।
আগুনে আট ব্যক্তি গুরুতর আহত হয়।
ইন্দোনেশিয়া আইন ও মানবাধিকার বিষয়ক মন্ত্রী ইয়াসোনা লাওলি এক সংবাদ সম্মেলনে জানান, কারাগারটি ১৯৭২ সালে নির্মিত হয়।
কিন্তু এরপর এর বৈদ্যুতিক ব্যবস্থা আর হালনাগাদ করা হয়নি।
বিবিসি বাংলায় অন্যান্য খবর:
- তালেবানের নতুন সরকারের মন্ত্রিসভায় কে কোন পদে রয়েছেন
- যেভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে
- কর্মকর্তাদের 'স্যার-ম্যাডাম’ সম্বোধনের সংস্কৃতি কিভাবে এলো














Click it and Unblock the Notifications