পিরামিডের দেশে নিরাপত্তা বাহিনীর অভিযান! মৃত্যু কমপক্ষে ৪০ সন্দেহভাজন জঙ্গির
মিশরে নিরাপত্তা বাহিনীর হানায় মৃত্যু হল সন্দেহভাজন ৪০ জঙ্গির। গিজা পিরামিডের কাছে বোমা বিস্ফোরণের ঘটনায় তারা জড়িত ছিল বলেঅভিযোগ।
মিশরে নিরাপত্তা বাহিনীর হানায় মৃত্যু হল সন্দেহভাজন ৪০ জঙ্গির। গিজা পিরামিডের কাছে বোমা বিস্ফোরণের ঘটনায় তারা জড়িত ছিল বলে অভিযোগ। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিরাপত্তা বাহিনীর এই অভিযান চলে ভোরের দিকে।

সারা পৃথিবীর মতো মিশরেও ছুটি মরশুম চলছে। তারই মধ্যে জঙ্গি বিরোধী অভিযানের পরিকল্পনা নেওয়া হয়। সন্দেহজনক আশ্রয়স্থানের বিভিন্ন জায়গায় হামলার পরিকল্পনা নেয় সরকারি বাহিনী। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এই অভিযানে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জঙ্গিরা দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে, এই অভিযোগে অভিযান চালানো হয় বলে সেদেশের সরকার সূত্রে খবর। দেশের গোয়েন্দা সংস্থাগুলির কাচে খবর ছিল জঙ্গিরা সরকারি সংস্থা, বিশেষ করে আর্থিক সংস্থা, পর্যটন সংস্থা, নিরাপত্তা বাহিনী, পুলিশ এবং খ্রিস্টানদের ধর্মস্থানগুলিতে আক্রমণের পরিকল্পমা নিচ্ছিল।
তবে অভিযানের আগে ৪ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন, ভিয়েতনামের ৩ পর্যটক এবং মিশরের এক গাইড। শুক্রবার সেখানে টুরিস্ট বাস লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনা ঘটেছিল। তার জেরেই এই মৃত্যু।












Click it and Unblock the Notifications