Israel-Palestine Conflict: হামাসের মিসাইলের আঘাতে বাড়ছে ইসরায়েলি নাগরিকদের মৃত্যু! দ্বিগুণ আহতের সংখ্যাও
Israel Gaza Conflict: হামাসের ছোঁড়া রকেটে অন্তত ১০০ জনেরও বেশি ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে। এমনটাই জানাচ্ছে সে দেশের উদ্ধারকারী দল। শুধু তাই নয়, হামলার পর থেকে ৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। অন্যদিকে প্যালেস্তাইনেও কার্যত মৃত্যু মিছিল।
পাল্টা প্রত্যাঘাতে ২০০ জন প্যালেস্তাইন মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যা নিয়ে একেবারে সরগরম আন্তজাতিক মহল। শুক্রবার ভোররাতে হঠাত করে ইজরায়েলের (Israel Gaza Conflict) একাংশে হামলা চালায় হামাস জঙ্গি সংগঠন। মাত্র ২০ মিনিটে অন্তত ৫০০০ মিসাইল নিক্ষেপ করা হয়।

একের পর এক মিসাইলের আঘাতে কার্যত ধ্বংসস্তূপে (Israel Gaza Conflict) পরিণত হয় একাংশ। তবে প্রাথমিক ভাবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা স্পষ্ট হচ্ছিল না। কিন্তু ইসরায়েলের জরুরি বিভাগ এবং উদ্ধারকারী দল এখনও পর্যন্ত ৪০ জন ইসরায়েলির মৃত্যুর খবর নিশ্চিত করে। শুধু তাই নয়, ৫০০ জনেরও বেশি মানুষ আহত বলেও জানা যায়।
সময় ঘুরতেই মৃতের সংখ্যা আরও বেড়ে গিয়েছে। জানা গিয়েছে, হামাসের মিসাইলের ১০০ জনেরও বেশী মানুষের মৃত্যু হয়েছে। আহত ৭০০ এরও বেশি। তবেসময় যত গড়াচ্ছে আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ইসরায়েলের (Israel Gaza Conflict)একের পর এক হাসপাতালে আহত মানুষের লম্বা লাইন।
আর এই ঘটনার পরেই প্যালেস্তাইনকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় ইসরায়েলে। এমনকি যুদ্ধের বার্তা দিয়েছেন Benjamin Netanyahu। আর এরপরেই প্যালেস্তাইনে গাজায় ঘাঁটি গেড়ে থাকা হামাসার উপর হামলা শুরু করেছে ইসরায়েলের ফোর্স।
একের পর এক মিসাইল নিক্ষেপ করা হচ্ছে সেই ঘাঁটিগুলিতে। পাল্টা প্রত্যাঘাতে ২০০ জন প্যালেস্তাইন মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ইসরায়েলের উপর হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ঘটনার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, বন্ধু ইসরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন। এমনকি সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনিও পাশে থাকার বার্তা দিয়েছেন ইসরায়েলের। শুধু তাই নয়, পূর্ণ সমর্থনের কথাও তাঁকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
#UPDATE | At least 40 Israelis killed and 740 wounded in Hamas attack, Israel's N12 News says, reports Reuters
— ANI (@ANI) October 7, 2023
উল্লেখ্য, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের বছর কেটে গিয়েছে। কিন্তু এখনও পরিস্থিতি স্বাভাবিক নয়। মাঝে মধ্যেই যুদ্ধের দামামা শোনা যাচ্ছে। আর এর মধ্যেই এবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে গেল। যা বিশ্ব রাজনীতিতে একেবারে হৈচৈ ফেলে দিয়েছে।












Click it and Unblock the Notifications