শুক্রবারে মসজিদে হামলার ঘটনায় ৪৯ জনের মৃত্যু নিউজিল্যান্ডে, মহিলা সহ ৪ জন আটক

শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় রীতিমত আতঙ্কের আবহ ছড়িয়ে পড়েছে। সেদেশর প্রাইমমিনিস্টার জ্যাসিন্ডা আর্ডান জানিয়েছেন এমন দিন নিউজিল্যান্ডের ইতিহাসে অন্যতম 'কালো দিন'।

শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় রীতিমত আতঙ্কের আবহ ছড়িয়ে পড়েছে। সেদেশর প্রাইমমিনিস্টার জ্যাসিন্ডা আর্ডান জানিয়েছেন এমন দিন নিউজিল্যান্ডের ইতিহাসে অন্যতম 'কালো দিন'। এখনও পর্যন্ত ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২০ জন।

শুক্রবারে মসজিদে হামলার ঘটনায় ২৭ জনের মৃত্যুর আশঙ্কা নিউজিল্যান্ডে, মহিলা সহ ৪ জন আটক

এদিকে, সেদেশের পুলিশ ইতিমধ্য়েই ৪ জনকে আটক করেছে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে। ধৃতদের মধ্যে রয়েছে একজন মহিলাও। তবে এখনও মূল আততায়ীকে পুলিশ নাগালের মধ্যে পায়নি বলে খবর। এদজিকে,শুক্রবারের এই হামলার জেরে , ক্রাইস্টচার্চ এলাকার সমস্ত মসজিদ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রের দাবি, 'বিপদ এখনও কাটেনি'। বন্দুকবাজদের সঙ্গে বোমা থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই সেখানের পর পর ২টি মসজিদে হামলা চালানো হয়েছে বলে খবর। গোটা ঘটনার প্রক্রিয়া ফেসবুকে লাইভ স্ট্রিম করা হয়েছে বলেও তথ্য উঠে আসছে। মনে করা হচ্ছে অস্ট্রেলিয়ার অধিবাসী ব্রেন্টেন ট্যারেন্ট এই ঘটনার সঙ্গে যুক্ত। এই অস্ট্রেলিয় নাগরিক কট্টরপন্থী বলে পরিচিত।

পুলিশের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঘটনার যে লাইভ স্ট্রিমিং করা হয়েছে , সেই ভিডিও যেন কোনওভাবেই শেয়ার না করা হয়। উল্লেখ্য, ঘটনার কিছুক্ষণ আগেই সেখানে হাজির ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে একটুর জন্য বেঁচে যান তাঁরা। গোটা ঘটনায় এখনও চাঞ্চল্য নিউজিল্যান্ড জুড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+