লাহোরের হাসপাতালে পাকিস্তানি আইনজীবীদের তাণ্ডব, মৃত ৪ রোগী

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে বিক্ষুব্ধ আইনজীবীরা একটি হাসপাতালে তাণ্ডব চালালে পরিস্থিতির শিকার হয়ে চার রোগীর মৃত্যু হয়। এক চিকিৎসক আইনজীবীকে মারধর করেন এমন ঘটনার প্রতিবাদ জানাতেই বুধবার লাহোরে অবস্থিত একটি হৃদরোগ ইনস্টিটিউটে সম্মিলিতভাবে এ তাণ্ডব চালায় আইনজীবীরা।

লাহোরের হাসপাতালে পাকিস্তানি আইনজীবীদের তাণ্ডব, মৃত ৪ রোগী

পাঞ্জাব ইনস্টিটিউট অব কার্ডিওলোজিতে (পিাইসি) বুধবার ক্ষুব্ধ আইনজীবীদের কয়েক ঘণ্টার তাণ্ডব আর ভাঙচুরের পর ১২ জনেরও বেশি আইনজীবীকে গ্রেফতার করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে রাজ্য সরকার।

লাহোরের পুলিশপ্রধান জুলফিকার হামিদ বলেন, 'বিক্ষুব্ধরা হৃদরোগ হাসপাতালের দরজা-জানালাসহ যন্ত্রপাতি ভাঙচুর করেছে। কয়েকটি গাড়িতেও তারা আগুন দিয়েছে।' হাসপাতালের এক চিকিৎসক জানান, বিক্ষোভকারীদের কেউ কেউ গুলিও ছুড়েছে। তারা পুলিশের দিকে ইট-পাথর ছুড়ে মারে বলে জানান তিনি।

ঘটনার সূত্রপাত গতকাল। ওই হাসপাতালে যাওয়া এক আইনজীবী অন্য রোগীদের লাইনে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়ে হট্টগোল করলে সেখানকার চিকিৎসকরা তাকে পেটান। পরে সেই ঘটনা নিয়ে একটি বিদ্রুপাত্মক ভিডিও প্রকাশ করে তারা। ক্ষুব্ধ আইনজীবীরা তার প্রতিশোধ নিতেই আজ বুধবার সম্মিলিতভাবে হাসপাতালে গিয়ে এ তাণ্ডব চালায়।

বিক্ষুব্ধ আইনজীবীরা প্রথমে হাসপাতালটির প্রবেশ পথের সব দরজা বন্ধ করে দেন। তারা হাসপাতালের সরঞ্জাম ও জানলাসহ সেখানে থাকা গাড়িতে ভাঙ্চুর চালান। জরুরি বিভাগের দরজা ভেঙে ফেলেন। ডন বলছে, সে সময় হাসপাতালের কর্মীরা জীবন বাঁচাতে ছোটাছুটি শুরু করেন।

এমন পরিস্থিতিতে হাসপাতালে অনেক রোগীই কয়েক ঘণ্টা ধরে আসতে পারেনি। আইনজীবীদের এমন তাণ্ডবে চিকিৎসক ও নার্সরা ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকা রোগীদের রেখেও পালাতে বাধ্য হয়েছেন। পরে টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ঘটনাস্থলে উপস্থিত পাঞ্জাব রাজ্য সরকারের তথ্যমন্ত্রী ফয়জুল হাসান চৌহান বলেন, আইনজীবীরা তাকে অপহরণের চেষ্টা করেছেন। একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধ একদল আইনজীবী তাকে টানাহেঁচড়া করছেন। প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয় ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+