নেপালে নতুন করে শুরু মৃত্যুমিছিল, মৃত ৬৬, আহত ১১৭৬ জন

কাঠমাণ্ডু, ১২ এপ্রিল : একেই ২৫ এপ্রিল হওয়া ৭.৯ মাত্রার ভূমিকম্পের জেরে মাথাখারাপ হওয়ার অবস্থা নেপালের মানুষের। দিশেহারা, খাদ্য, বস্ত্র, বাসস্থানের অপ্রতুলতায় ভুগছেন হিমালয়ের দেশ নেপালের মানুষ। তার উপরে এদিন নতুন করে ৭.৪ মাত্রার কম্পনে নতুন করে তৈরি হয়েছে অসীম আতঙ্ক।

বেসরকারি সূত্রে জানা গিয়েছে, এদিনের কম্পনের জেরে নতুন করে শুরু হয়েছে মৃত্যুমিছিল। ইতিমধ্যেই তিনটি বহুতল ধসে গিয়েছে। এবং আপাতত ৬৬ জন মানুষ নেপালে মারা গিয়েছেন, আহতের সংখ্যা ১১৭৬ জন। ভারতেও মৃতের সংখ্যা ১৭ ছাড়িয়েছে বলে কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে।

নেপালে নতুন করে শুরু মৃত্যুমিছিল, মৃত ৪, ভেঙে পড়ল ৩টি বহুতল


মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এদিন নেপালের কাঠমাণ্ডু থেকে ৬৮ কিলোমিটার দূরে নামচি বাজার এলাকাই ছিল কম্পনের উৎসস্থল। এটি মাউন্ট এভারেস্টের খুব কাছের এলাকা। এখানে ১২ টা ৩৫ মিনিট নাগাদ রিখটার স্কেলে ৭.৪ মাত্রার কম্পন অনুভূত হয়। [(ছবি) ভূমিকম্পের ভয়াবহ দৃশ্য, প্রকৃতির কাছে অসহায় মানুষ]

এপ্রিলের ২৫ তারিখ গত আট দশকের সবথেকে বড় ভূমিকম্পের জেরে নেপাল সম্পূর্ণ তছনচ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষের মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা কোথায় গিয়ে থামবে তার কোনও ইয়ত্তা নেই। এর মাঝেই এদিনের আফটার শকের পর কী হবে তা একমাত্র বোধহয় ঈশ্বরই জানেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+