মোদীর সফর ঘিরে চরম উত্তেজনা বাংলাদেশে, চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত ৪
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সেদেশের চট্টগ্রামে। প্রধানমন্ত্রী মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় রাস্তায় নামা প্রতিবাদকারীদেরকে হটাতে গিয়ে রবার বুলেট ছোঁড়া হয়েছিল। সেই বুলেটের আঘাতেই নাকি অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে সেদেশের রাজধানী ঢাকাতেও মোদীর সফরের বিরোধিতায় রাস্তায় নেমেছিল সেদেশের 'হেফাজত' কর্মীরা। সেই ঘটনাতেও দু'জন সাংবাদিক সহ প্রায় ১২ জন জখম হয়।

সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবারে দুপুরের নমাজের পর সেদেশের দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার কয়েক হাজার কর্মী লাঠি নিয়ে বিভিন্ন স্থানে 'তাণ্ডব' চালায়। স্থানীয় পুলিশের অভিযোগ, মাদ্রাসা থেকে বের হয়ে বিনা উসকানিতে হেফাজত কর্মীরা থানায় হামলা চালায়। তারা থানা কম্পাউন্ডে ব্যাপক ভাঙচুর করে। এরপরই পুলিশ হামলাকারীদের ঠেকাতে রবার বুলেট চালাতে বাধ্য হয়।
জানা গিয়েছে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এক উচ্চপদস্থ আধিকারিকের গাড়িতে আগুন লাগিয়ে দেয় প্রতিবাদীরা। আগুন নেভাতে এলে দমকল কর্মীদের উপরও হামলা চালায় প্রতিবাবাদীরা। পরে পুলিশ-প্রতিবাদীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। সেই সংঘর্ষে আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে চারজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications