থাইল্যান্ডে ধারাবাহিক বিস্ফোরণে মৃত ৪, আহত বেশ কয়েকজন
ব্যাংকক, ১২ আগস্ট : গত ২৪ ঘন্টায় থাইল্যান্ডে ৮টি ধারাবাহিক বিস্ফোরণে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। হুয়া হিন এবং দক্ষিণাংশেই মূলত বিস্ফোরণ হয় বলে সূত্রের তরফে জানানো হয়েছে।
হুয়া হিন জেলাপ্রধানের তরফে জানানো হয়েছে কল্ক টাওয়ারে জোড়া বিস্ফোরণো ১ জনের মৃত্যু হয়েছে এবং ৩ জন আহত। এর আগে বৃহস্পতিবার রাতেও দুটি বিস্ফোরণ হয়েছে।

হুয়া হিনের মোট ৪টি বিস্ফোরণ ছাড়াও পর্যটন কেন্দ্র ফুকেটে শুক্রবার ভোরে ২টি বিস্ফোরণ হয়। পাশাপাশি সুরাট থানি এবং ট্র্যাং অঞ্চলের দক্ষিণভাগেও একটি বিস্ফোরণ হয়। গোটা ঘটনায় বেশ অনেকজন আহত হয়েছেন বলে স্থানীয় মিডিয়ার তরফে জানানো হয়েছে।
মৃত চারজনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে হুয়া হিন অঞ্চলে এবং সুরাট থানি এবং ট্র্যাং অঞ্চলের দক্ষিণভাগের বিস্ফোরণে ১ জন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।
থাইল্যান্ডের জুনটা প্রধানের দাবি, দীর্ঘসময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতার কারণেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মূলত থাইল্যান্ডে অশান্তি ও বিভ্রান্তির পরিবেশ তৈরি করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে।
এই ঘটনার দায় স্বীকার এখনও কোনও জঙ্গিসংগঠন না করলেও জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না থাইল্যান্ড পুলিশ।












Click it and Unblock the Notifications