ধর্মঘটে পাইলটরা, ১০০টি উড়ান বাতিল করল ব্রিটিশ এয়ারওয়েজ
ধর্মঘট শুরু করেছেন প্রায় সাড়ে চার হাজার পাইলট। যার জেরে প্রায় স্তব্ধ হয়ে বসেছে ব্রিটিশ এয়ারওয়েজের বিমান পরিষেবা। ইতিমধ্যেই ১০০ টি উড়ান বাতিল করেছে তারা।
ধর্মঘট শুরু করেছেন প্রায় সাড়ে চার হাজার পাইলট। যার জেরে প্রায় স্তব্ধ হয়ে বসেছে ব্রিটিশ এয়ারওয়েজের বিমান পরিষেবা। ইতিমধ্যেই ১০০ টি উড়ান বাতিল করেছে তারা। লভ্যাংশের অংশ দাবি করে পাইলটদের এই ধর্মঘট বলে জানা গিয়েছে। এই কারণে যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। সেকারণে যাত্রীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ। তাঁরা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই পাইলটদের সঙ্গে এই নিয়ে সমস্যা চলছে। সেটি মেটানোর প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।

যাত্রীদের কথা ভেবেই দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে সংস্থা। পরিষেবা স্বাভাবিক করতে দফায় দফায় পাইলটদের সংগঠনের সঙ্গে আলোচনায় বসছে কর্তৃপক্ষ। কিন্তু সেটি বাস্তবায়িত হতে সময় লাগবে বিবেচনা করেই যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া শুরু করেছে বিমান সংস্থাটি।
সূত্রের খবর পাইলটদের সংগঠন আগেই জানিয়েছিল তারা সেপ্টেম্বরের ৯, ১০ এবং ২৭ তারিখে ধর্মঘট করবে। এতে যাত্রীদের অসুবিধা হবে জানিয়ে সংগঠনের কাছে ধর্মঘট না করার আর্জিও জানিয়েছিল বিমান সংস্থা। কিন্তু নিজেদের দাবিতে অনড় থেকেই এই ধর্মঘট শুরু করেছেন তাঁরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications