ইরাকে তিন বিস্ফোরণে মৃত ৩৯, আহত ৫১

ইরাকে তিন বিস্ফোরণে মৃত ৩৯, আহত ৫১
বাগদাদ, ২১ অক্টোবর : ইরাকে তিনটি বিস্ফোরণে মৃত্যু হল ৩৯ জনের। আহত কমপক্ষে ৫১ জন। রবিবার এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়।

দক্ষিণপশ্চিম বাগদাদের আমিল এলাকার একটি জনপ্রিয় ক্যাফেতে রবিবার মানববোমার বিস্ফোরণে ৩৭ জনের মৃত্যু হয়। আহত হন ৪২ জন। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই আমিরিয়া হাইওয়ের কাছে একটি গাড়ি বোমার বিস্ফোরণে দুজনের মৃত্যু হয় । এই ঘটনাতেও চারজন আহত হন।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী এই দুই বিস্ফোরণের কয়েক মুহূর্তের মধ্যেই পশ্চিম বাগদাদেরই গাজালিয়ার কাছে অন্য আর একটি বিস্ফোরণে আরও ৫ জন গুরুতর জখম হন। তবে এই ঘটনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

যদিও এই বিস্ফোরণের পিছনে কোন দল রয়েছে তা জানা যায়নি। এই তিন বিস্ফোরণের মধ্যে কোনও সংযোগ আছে কি না তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। পুলিশ এবিষয়ে তদন্ত শুরু করেছে।

ইরাকের জন্য জাতিসংঘের সহায়তা মিশনের রিপোর্ট অনুসারে চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ৬০০০ ইরাকি মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ১৪ হাজার আহত হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+