৩৮ জন ভারতীয়কে আটক করা হল ব্রিটেনে

ব্রিটেনের অভিবাসন দফতরের আধিকারিকেরা ৩৮ জন ভারতীয়কে আটক করল। এর মধ্যে ৯ জন মহিলা রয়েছেন। মেয়াদউত্তীর্ণ ভিসা নিয়ে থাকা ও কাজ করার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

লন্ডন, ২৪ এপ্রিল : ব্রিটেনের অভিবাসন দফতরের আধিকারিকেরা ৩৮ জন ভারতীয়কে আটক করল। এর মধ্যে ৯ জন মহিলা রয়েছেন। মেয়াদউত্তীর্ণ ভিসা নিয়ে থাকা ও কাজ করার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

লিস্টারের একটি জামাকাপড় তৈরির কারখানায় হানা দিয়ে এতজন ভারতীয়কে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। যুক্তরাজ্যের অভিবাসন দফতরের একটি দল এমকে ক্লদিং লিমিটেড ও ফ্যাশন টাইমস ইউকে লিমিটেডে হানা দেয়।

৩৮ জন ভারতীয়কে আটক করা হল ব্রিটেনে

গত সপ্তাহে ইংল্যান্ডের ইস্ট মিডল্যান্ডস অঞ্চলের এই কারখানাদুটিতে হানা দিয়ে ৩৮জন ভারতীয়কে আটক করা হয়েছে। এর মধ্যে ৩১জন ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থাকছিলেন। ৭জন অবৈধভাবে ইংল্যান্ডে ঢুকে পড়েছিলেন এবং একজন ভিসার নিয়ম ভেঙে কাজ করছিলেন।

আগামিদিনে ব্রিটেনেও অবৈধ বসবাসকারীদের নিয়ে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে তা এদিনের হানার পর স্পষ্ট করে দেওয়া হয়েছে। কোথাও এমন ঘটনা প্রত্যক্ষ করলে বা আন্দাজ করতে পারলে পুলিশে খবর দিতেও বলা হয়েছে। দুটি সংস্থাকেই অবৈধভাবে কাজ করানোর জন্য শ্রমিক পিছু ২০ হাজার পাউন্ড জরিমানা করা হতে পারে বলে খবর। এর ফলে এমকে ক্লদিং লিমিটেডকে ২ লক্ষ ৪০ হাজার পাউন্ড ও ফ্যাশন টাইমস ইউকে লিমিটেডকে ১ লক্ষ ৮০ হাজার পাউন্ড জরিমানা দিতে হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+