গালওয়ান উপত্যকায় কতজন চিনা সেনার মৃত্যু হয়েছিল? বেজিংয়ের লুকনো তথ্য প্রকাশ্যে
গালওয়ান উপত্যকায় কতজন চিনা সেনার মৃত্যু হয়েছিল? বেজিংয়ের লুকনো তথ্য প্রকাশ্যে
গালওয়ান উপত্যকার সংঘর্ষের সত্যিটা প্রকাশ করল এক অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম। লাদাখে যে সংঘর্ষ ঘটেছিল তাতে ভারতের ২০ জন জওয়ান মারা গিয়েছিল। কিন্তু চিনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে মাত্র ৪ জন ফৌজের মৃত্যু হয়েছে। কিন্তু সত্যিটা তা নয়। অস্ট্রেলিয়ার একটি সংবাদ পত্র দ্য ক্ল্যাক্সনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সেদিন মোট ৩৮ জন চিনা জওয়ানের মৃত্যু হয়েছিল। পুরো তথ্যটাই গোপন করে গিয়েছি বেজিং।

অর্থাৎ গাওয়ান সংঘর্ষে মোট ৪২ জন জওয়ানের মৃত্যু হয়েছিল। অথচ বেজিংয়ের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে সেখানে বিপুল সংখ্যক ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। চিনা ফৌজের তেমন কোনও প্রাণহানি হয়নি।
২০২০ সালের ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। ভারতের ২০ জন জওয়ান শহিদ হয়েছিলেন সেই সংঘর্ষে। তারপরে আবার ভারতীয় সেনার পক্ষ থেকে দাবি করা হয় চিনা ফৌজের একটা বড় অংশের মৃত্যু হয়েছিল এই সংঘর্ষে। কিন্তু বেজিং সেই সংখ্যা প্রকাশ করেনি। বেজিংয়ের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছিল মাত্র ৪ জন জওয়ানের মত্যু হয়েছে।
কিন্তু সত্যিটা ফাঁস করে দিয়েছে এই অস্ট্রেলিয় সংবাদপত্র। তাঁরা প্রমাণ দিয়ে জানিয়েছেন সেদিন রাতে সংঘর্ষে মোট ৪২ জন িচনা জওয়ানের মত্যু হয়েছিল। ভারতীয় সেনার তাড়া খেয়ে পালানোর সময় গালওয়ান নদীর ঠান্ডা কনকনে জলে ডুবে গিয়েছিল ৩৮ জন চিনা সেনা। জলে ডুবে তাঁদের মৃত্যু হয়েছিল। তথ্য গোপন রাখতে মৃত চিনা সেনাদের দেহ লোপাটও করে দেয় বেজিং। গালওয়ান নদীর উপর অস্থায়ী ব্রিজ নির্মাণ নিয়ে শুরু হয়েছিল বিবাদ। ভারতের পক্ষ থেকেই সেখানে ব্রিজ তৈরি করা হচ্ছিল। কিন্তু ৬ জুন চিনা ফৌজরা সেটা ভাঙার চেষ্টা করে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেছি ভারতীয় বাহিনী। কিন্তু সমস্যা মেটনি। শেষে ১৫ জুন জাওয়ান উপত্যকার বাফার জোন পরিদর্শনে যায় ভারতীয় সেনা। কিন্তু তাতে সমস্যা মেটেনি। সেখানে কর্তব্য রত চিনা বাহিনীর কর্নেল ভারতীয় সেনার উপর হামলার নির্দেশ দিয়েছিল।
ভারতীয় জওয়ানদের ফর কাঁটা তার লাগানো লাঠি দিয়ে হামালা চািলয়েছি চিনা ফৌজ। তুমুল সংঘর্ষ বাধে দুই পক্ষের মধ্যে। ২০ জন ভারতী সেনা শহিদ হয়েছিল। শেষে ভারতীয় সেনা আক্রমণাত্মক হয়ে উঠলে পালাতে শুরু করে িচনা ফৌজ। তখনই হুড়োহুড়িতে গালওয়ান নদীর জলে পড়ে গিয়েছিল ৩৮ জন চিনা ফৌজ। কনকনে শীতল নদীর জলে পড়ে মারা যায় তারা। সেই সমস্যা এখনও মেটেনি। দফায় দফায় আলোচনা চলছে দুই দেশের সেনার মধ্যে। ১৮ দফার বৈঠক হয়ে গিয়েছে চিন এবং ভারতের মধ্যে। ইতিমধ্যেই শোনা যাচ্ছে চিন গালওয়ান হ্রদের উপরে ব্রিজ তৈরি করে ফেলেছে।












Click it and Unblock the Notifications