বর্ষবরণের রাতে চীনে পদপিষ্ট হয়ে মৃত ৩৫
সাংহাই, ১ জানুয়ারি: বর্ষবরণের রাতেই পদপিষ্ট হয়ে মারা গেলেন অন্তত ৩৫ জন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন মানুষ। ঘটনাটি ঘটেছে চীনের সাংহাই শহরতলির বুন্দ এলাকায়।
সংবাদ সংস্থা জিনহুয়া জানাচ্ছে, নতুন বছরকে বরণ করে নিতে রাস্তায় নেমে এসেছিলেন হাজারে-হাজারে মানুষ। হঠাৎই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ঠেলাঠেলির চোটে পড়ে যান অনেকে। তাদের ওপর দিয়ে মারিয়ে চলে যায় ভিড়। কয়েকজন ঘটনাস্থলে মারা যান। বাকিদের মৃত্যু হয় হাসপাতালে।

প্রতিবারই সাংহাইয়ের এই এলাকায় বর্ষবরণের রাতে ভিড় জমান মানুষ। এ বারও তার ব্যতিক্রম হয়নি। কড়া পুলিশি প্রহরাও ছিল। কিন্তু কী কারণে হুড়োহুড়ি শুরু হল, তা নিশ্চিত করে জানতে পারেনি পুলিশ।












Click it and Unblock the Notifications