'হিট অ্যান্ড রান': বাস পিষে দিল ৩৪ জন সঙ্গীতশিল্পীকে
ল্যাটিন আমেরিকান দেশ হায়তির গোনাইভে বাসদুর্ঘটনায় প্রাণ গেল ৩৪ জন সঙ্গীত শিল্পীর। ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
পোর্ট ও প্রিন্স, ১৩ মার্চ: ল্যাটিন আমেরিকান দেশ হায়তির গোনাইভে বাসদুর্ঘটনায় প্রাণ গেল ৩৪ জন সঙ্গীত শিল্পীর। ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
জানা গিয়েছে একটি বাস হঠাৎই দিকভ্রষ্ঠ হয়ে , হায়তির রাস্তায় বসে থাকা পথচলতি সঙ্গীতশিল্পীদের একটি দলকে ধাক্কা মাপে। পুলিশের তরফে এই দুর্ঘটনাকে 'হিট অ্য়ান্ড রান' বলে বর্ণনা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা গিয়েছে দুজন পথ চলতি মানুষকে ধাক্কা মারে। তাঁরা ঘটনায় জখম হন। পরে পথ-সঙ্গীত শিল্পীদের ৩টি দলকে পিষে দেয় ওই বাস ।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার জেরে স্থানীয়দের বিক্ষোভকে নিয়ন্ত্রণ করতে রীতিমত বেগ পেতে হয়েছে পুলিশকে।












Click it and Unblock the Notifications