করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিনে মৃত্যু ছাড়াল ৩০০, উদ্ধার করা হল আরও ৩২৩ ভারতীয়কে

করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু মিছিল অব্যাহত চিনে। শনিবার রাত পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৩০২ জন মারা গিয়েছে বলে খবর মিলেছে। এরই মধ্যে চিনে থাকা ভারতীয়দের উদ্ধার করতে দ্বিতীয়বার উড়ল এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান। দ্বিতীয় দফায় মোট ৩২৩ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানা গিয়েছে। আজ ভোর ৩টে ৪৫ মিনিটে উহান থেকে রওনা দিনে দিল্লিতে বিমানটি অবতরণ করে সকাল ৯টা ৪৫ মিনিটে। এর আগে শনিবারই ভারতীয়দের উদ্ধার করতে দিল্লি থেকে চিনের উদ্দেশ্যে রওনা হয়েছিল প্রথম এয়ার ইন্ডিয়া উড়ানটি।

উদ্ধার করা হয় ৭ জন মালদ্বীপের নাগরিককেও

উদ্ধার করা হয় ৭ জন মালদ্বীপের নাগরিককেও

জানা গিয়েছে ভারতীয়দের পাশাপাশি চিনে থাকা ৭ জন মালদ্বীপের নাগরিককেও ভারতে নিয়ে এসেছে এয়ার ইন্ডিয়ার বিমানটি। এই বিষয়ে ভারতের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে টুইট করেন মালদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লা শাহি। তিনি লেখেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের প্রতি গভীর কৃতজ্ঞতা। রাষ্ট্রদূত বিক্রম মিস্রি এবং সঞ্জয় সুধীর এবং তাদের দলকে বিশেষ ধন্যবাদ।'

৬ জন ভারতীয়কে বিমানে উঠতে দেওয়া হয়নি

৬ জন ভারতীয়কে বিমানে উঠতে দেওয়া হয়নি

এদিকে ৬জন ভারতীয়কে বিমানে উঠতে দেয়নি চিনের কর্তৃপক্ষ। তাদের জ্বর থাকার কারণে করোনা সংক্রমণের সন্দেহ প্রকাশ করা হয়। তাই তাদের বিমানে উঠতে দেওয়া হয়নি। বিমানে ওঠার আগে সব যাত্রীকেই ভালো ভাবে পরীক্ষা করে বিমানবন্দরে থাকা বিশেষজ্ঞ দল। সেই সময় এদের শরীরের তাপমাত্রা বেশি থাকায় এদের আটকানো হয় বলে খবর।

বেশ কয়েকদিন ধরেই ভারতীয়দের উদ্ধারের কথা চলছিল

বেশ কয়েকদিন ধরেই ভারতীয়দের উদ্ধারের কথা চলছিল

ভারত সরকারের তরফ থেকে উহানে থাকা ভারতীয় ফেরত আনার ব্যাপারে প্রস্তুতি চলছিল অনেক দিন ধরেই। বিদেশ মন্ত্রকের তরফে এব্যাপারে চিনের প্রশাসনের সঙ্গে কথাও হচ্ছিল। গত সপ্তাহেই ভারত ও চিনের আধিকারিকরা উহান ও পার্শ্ববর্তী এলাকায় থাকা ভারতীয়কে ফিরিয়ে আনার ব্যাপারে কথা বলেন বলে জানা গিয়েছে। ১১ মিলিয়ন বাসিন্দার শহর উহান করোনা ভাইরাস সংক্রমণের জন্য একসপ্তাহ ধরে লকডাউনে।

ভআরতে দ্বিতীয় করোনা কেস

ভআরতে দ্বিতীয় করোনা কেস

এদিকে ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে দ্বিতীয় ব্যক্তি। প্রথম সংক্রমণের মতো এই আক্রান্ত ব্যক্তিও কেরলের বাসিন্দা। তিনি এর আগে চিনে গিয়েছিলেন বলেও জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে বলা হয়, 'কেরলে দ্বিতীয় করোনা ভাইরাসে আক্রান্তের খবর এসেছে। আক্রান্ত ব্যক্তি এর আগে চিনে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। এই মুহূর্তে আক্রান্ত ব্যক্তি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।'

তিন দিন আগেই প্রথম ভারতীয় আক্রান্ত হন করোনা ভাইরাসে

তিন দিন আগেই প্রথম ভারতীয় আক্রান্ত হন করোনা ভাইরাসে

এর আগে ৩০ জানুয়ারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেরলের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক ছাত্রী। কয়েকদিন আগেই চিনের উহান থেকে কেরলে ফিরে আসেন কেকে শৈলজা নামের সেই ছাত্রী। চিনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের এই শহরেই শুরু হয় করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+