খাবার খেতে গিয়ে চার্চের গেট ভেঙে পদপিষ্ট হয়ে মৃত ৩১, আহত বহু
ভয়াবহ দুর্ঘটনা নাইজেরিতে। সে দেশের একটি চার্চে পদপৃষ্টের ঘটনা সামনে আসছে। এখনও পর্যন্ত এই ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ঘটনায় আরও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। যাদের মধ্যে বেশ কয়েকজন
ভয়াবহ দুর্ঘটনা নাইজেরিতে। সে দেশের একটি চার্চে পদপিষ্টর ঘটনা সামনে আসছে। এখনও পর্যন্ত এই ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ঘটনায় আরও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।

তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে এই ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে পোর্ট হারকোর্ট শহরে।
শনিবার ওই চার্চে খাবার খাওয়ার জন্যে কয়েকশ লোক জড়ো হয়। আর সেই ভিড়ের চাপে চার্চে গেট হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আর এরপরেই ভয়ঙ্কর বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় বলে খবর। একে অপরকে একেবারে চাপা দিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এই ঘটনায় এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর সামনে আসছে।
মৃতদের মধ্যে বেশির ভাগই বাচ্চা বলে জানা যাচ্ছে। নাইজেরিয়ার একাধিক স্থানীয় সংবাদমাধ্যম এই ঘটনা প্রসঙ্গে জানাচ্ছে, পোর্ট হারকোর্ট পোলো ক্লাবে অনুষ্ঠিত দ্য কিংস অ্যাসেম্বলি 'শপ ফর ফ্রি' চ্যারিটি ইভেন্ট বলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই সেখানে প্রচুর মানুষ জড়ো হয়েছিল। একেবারে সকাল থেকে মানুষজন ভিড় জমাতে শুরু করে বলে দাবি।
সিএনএনে প্রকাশিত খবর অনুযায়ী, উপহার সামগ্রী বিতরণ প্রক্রিয়া চলাকালীনই হঠাত করে গেট পড়ে। আর ভয়ঙ্কর ভিড়ের কারণেই পদপৃষ্টের মতো মারাত্মক ঘটনা ঘটেছে। নিহতদের অধিকাংশই শিশু রয়েছে বলেও প্রকশিত খবর জানাচ্ছে। তবে এই ঘটনার পরেই সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলেই খবর।
ঘটনার পরেই স্থানীয় প্রশাসনের বিশাল টিম ঘটনাস্থলে পৌঁছেছে। ঠিক কি কারণে এত বড় ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত রকম ব্যবস্থা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে ঘটনার পরেই স্থানীয় পোর্ট হারকোর্ট সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনায় আহতদের। সেখানেই সবরকম চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই খবর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications