থাইল্যান্ড: শিশুদের ডে-কেয়ার সেন্টারে হামলায় অন্তত ৩১ জন নিহত
থাইল্যান্ড: শিশুদের ডে-কেয়ার সেন্টারে হামলায় অন্তত ৩১ জন নিহত
থাইল্যান্ডের পুলিশ বলছে একটি প্রি স্কুল ডে-কেয়ার সেন্টারে একজন সাবেক পুলিশ কর্মকর্তা গুলি ছুড়লে অন্তত ৩১ জন নিহত হয়েছেন।
দেশটির উত্তর-পূর্বের নং বুয়া লামফু এলাকায় এই হামলার ঘটনা হয়েছে। হামলাকারী এখনো পলাতক রয়েছে।
পুলিশ বলছে হতাহতদের মধ্যে শিশু এবং প্রাপ্তবয়স্করাও রয়েছেন।
হামলাকারী শিশু এবং প্রাপ্তবয়স্কদের উপর ছুরি দিয়ে আঘাত করেছে এবং গুলি করেছে।
পুলিশ বলছে হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার না।
খবরে বলা হচ্ছে এই কর্মকর্তাকে সম্প্রতি বরখাস্ত করা হয়েছে।
https://twitter.com/PichayadaCNA/status/1577925227601805312
পুলিশ বলছে, হামলাকারীকে সর্বশেষ একটি সাদা রংয়ের টয়োটার একটি পিক-আপ চালাতে দেখা গেছে। গাড়িটিতে ব্যাংককের রেজিস্ট্রেশন প্লেট ছিল।
নং বুয়া লামফুর একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, নিহতদের মধ্যে ২৩ টি শিশু রয়েছে।
থাইল্যান্ডে বন্দুক হামলার ঘটনা বিরল। ২০২০ সালে একজন সৈন্য নাখন রাটচাসিমা শহরে ২১ জন মেরে ফেলে। ঐ হামলায় অনেক মানুষ আহত হন।
আরো পড়ুন:
রাশিয়ায় অন্তর্ভুক্ত অঞ্চলগুলোকে 'স্থিতিশীল' রাখার প্রতিজ্ঞা করলেন পুতিন
উত্তর কোরিয়ার কাছে কোন ধরনের ক্ষেপণাস্ত্র আছে
বিদ্যুতের জাতীয় গ্রিড কী ও কেন এটি বিপর্যয়ের মুখে পড়ে?













Click it and Unblock the Notifications