Gaza: গাজার স্কুলের উপর ভয়ঙ্কর আঘাত ইজরায়েলের! মৃত ৩০, ১০০ জনেরও বেশি আহত
Gaza: গাজার উপর ভয়ঙ্কর আঘাত ইজরায়েলের। সেখানকার একটি স্কুলের উপর আঘাত ইজরায়েলের সেনার। এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের মধ্যে আশঙ্কাজনক বলে খবর।
ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাকে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশ্নের মুখে ইজরায়েল সেনাবাহিনী। যদিও ইজরায়েলের দাবি, হামাসের কমান্ড সেন্টার (Hamas command centre) হিসাবে সেখানে হামলা করা হয়েছে (Gaza) ।

গাজার স্বাস্থ্যমন্ত্রক এবং হামাস নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানাচ্ছে, মধ্য গাজার (Gaza) দের-আল-বালহ (Deir Al-Balah) অন্যতম একটি জনবসতীপূর্ণ এলাকা। বহু ফিলিস্তানির বসবাস সেখানে। শুধু তাই নয়, বাজার এলাকা হওয়াতে বহু ফিলিস্তানি নাগরিক সেখানে বাজার করেন। আর সেখানেই ওই স্কুল। যা কিনা রাষ্ট্রসংঘ পরিচালিত বলে দাবি একাধিক সংবাদমাধ্যমের। আর সেই স্কুলকে টার্গেট করেই ইজরায়েল আর্মি হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে হামাস নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের।
এখনও পর্যন্ত এই ঘটনায় (Gaza) ৩০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, ১০০ জনের বেশি মানুষ আহত। দ্রুত তাঁদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরেই একাধিক এ্যাম্বুলেন্স সেখানে পাঠানো হয়। গুরুতর আহত অবস্থায় বহু মানুষকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
শুধু তাই নয়, হাসপাতাল কতৃপক্ষ আরও জানাচ্ছে ঘটনার পরেই বহু মানুষ হাসপাতালে ছুটে কিংবা হেঁটে আসেন। তাঁদের বেশির ভাগের শরীর রক্তে ভেসে যাওয়ার মতো ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটেছে বলেও দাবি হাসপাতালের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে গাজায়।
ইজরায়েলের বিরুদ্ধে শুরু হয়েছে বিক্ষোভ। এই ঘটনার পরেই প্রবল চাপের মুখে ইজরায়েলের ফোর্স। এক বার্তায় সে দেশের সেনাবাহিনী জানিয়েছে, ওই স্কুল এলাকাকে কমান্ড সেন্টার হিসাবে হামাস ব্যবহার করতো। শুধু তাই নয়, সেনাবাহিনীর উপর সেখান থেকে হামলা করা হতো। এমনকি লঞ্চ প্যাড হিসাবেও ব্যবহার করা হতো বলেও দাবি ইজরায়েলের।












Click it and Unblock the Notifications