তিনবছরের শিশু গুলি চালিয়ে দিল অন্য দুই শিশুর উপরে, জানুন কোথায় ঘটল এমন ভয়াবহ ঘটনা
নিজের বাড়িতেই বাচ্চাদের সামলাচ্ছিলেন সামান্থা ইউব্যাঙ্কস। মিশিগানের বাড়িতে হঠাৎই শুনলেন গুলির শব্দ। ছুটে গিয়ে দেখেন তাঁর তিন বছরের ছেলে বাবার বন্দুক হাতে নিয়ে ট্রিগার চেপে দিয়েছে দুবার।
নিজের বাড়িতেই বাচ্চাদের সামলাচ্ছিলেন সামান্থা ইউব্যাঙ্কস। মিশিগানের বাড়িতে হঠাৎই শুনলেন গুলির শব্দ। ছুটে গিয়ে দেখেন তাঁর তিন বছরের ছেলে বাবার বন্দুক হাতে নিয়ে ট্রিগার চেপে দিয়েছে দুবার।

গত সেপ্টেম্বর মাসের এই ঘটনায় দুটি শিশুই গুরুতর আহত হয়েছে। একজনের চোখে গুলি লেগেছে। আর একজনের কাঁধে গুলি লেগেছে। দুজনকেই ঘটনার পরে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাণের ভয় না থাকলেও আতঙ্ক কাটেনি।
সামান্থা ও তাঁর স্বামীর বিরুদ্ধে বাড়িতে আইন বিরুদ্ধেভাবে ডে-কেয়ার খুলে অন্যদের শিশু রাখার অভিযোগ রয়েছে। সব জেনেশুনে তাঁরা বাচ্চার হাতের সামনে বন্দুক রেখে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে এই ঘটনা যে দুর্ভাগ্যজনক তা সকলেই একবাক্যে মেনে নিয়েছেন। তাই বলে অভিযুক্ত দম্পতিকে ছেড়ে দেওয়া যায় না। একাধিক ধারায় দুজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।
মিশিগানের আদালত সামান্থা ও তাঁর স্বামী তিমোথি ইউব্যাঙ্কসকে ব্যক্তিগত ২০ হাজার ডলারের বিনিময়ে জামিন দিয়েছে। দুজনের সবমিলিয়ে মোট ছয় সন্তান রয়েছে। তবে তাঁদের সঙ্গে দেখা করতে পারবেন না তারা। সন্তানরা আত্মীয়দের কাছে রয়েছে। সামান্থারা মিশিগান ছেড়ে বেরতেও পারবেন না।












Click it and Unblock the Notifications