ISIS-এর গুলিতে মৃত্যু ৩ সেনার! 'OPERATION HAWKEYE STRIKE'-শুরু করল আমেরিকা, কী বক্তব্য ট্রাম্পের?

পালমিরায় হামলায় তিনজন আমেরিকান নাগরিকের মৃত্যু হওয়ার পর এবার সিরিয়ায় বড়সড় সামরিক অভিযান শুরু করল আমেরিকা। এই অভিযানের নাম 'অপারেশন হকআই স্ট্রাইক' (Hawkeye Strike)। আমেরিকার প্রতিরক্ষা দফতর জানিয়েছে যে, এই অভিযানে আইএস-এর ঘাঁটি, অস্ত্রভাণ্ডার এবং পরিকাঠামো ধ্বংস করাই মূল উদ্দেশ্য।

ISIS- OPERATION HAWKEYE STRIKE -

গত ১৩ ডিসেম্বর সিরিয়ার পালমিরায় মার্কিন এবং সিরিয়া বাহিনীর একটি কনভয়ের উপর হামলা হয়। সেই হামলায় দুই মার্কিন সেনা এবং এক স্থানীয় দোভাষীর মৃত্যু হয়। আহত হয়েছিলেন আরও তিন মার্কিন জওয়ান। হামলাকারীকেও পরে গুলি করে মারা হয়। এই ঘটনার পরেই আমেরিকা সরাসরি পাল্টা হামলার সিদ্ধান্ত নেয়।

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (Pete Hegseth) বলেন, " যে কেউ এসে যদি আমেরিকানদের উপর হামলা করে, তাহলে তাকে খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবেই।" এই একই কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি সমাজ মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে, 'পৃথিবীর কোথাও যদি আমেরিকার কোনও নাগরিকের উপরে হামলা হয় তাহলে বাকি যে কয়েকটা দিনে হাতে থাকবে সেই দিনগুলো উৎকণ্ঠায় কাটাতে হবে। এটা বুঝে নিতে হবে যে, আমেরিকা ঠিক তাদের খুঁজে বের করবেই। আর খুঁজে বের করার পর নির্দয় ভাবে হত্যাও করবে। আজই শত্রুদের খুঁজে বের করে তাদের আমরা শেষ করেছি, অনেককে। আমেরিকার বিরুদ্ধে যদি হামলা হয় তাহলে তার জবাবদিহি অনেক কঠিনভাবে ভাবে দিতে হবে।'

মার্কিন সূত্রে জানা গিয়েছে যে, এই অভিযানে সিরিয়ার বিভিন্ন জায়গায় আইএস-এর প্রায় ৭০টি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। যুদ্ধবিমান এবং হেলিকপ্টারের সাহায্যে এই অভিযান চলছে। আগামী দিনে আরও এরকম হামলা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক কিছুটা হলেও ভালো হয়েছে। নতুন অন্তর্বর্তী সরকার আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকাকে সমর্থন করেছে। যদিও আইএসকে অনেক আগেই হারানো হয়েছিল, তবু এখনও কিছু জঙ্গি গোষ্ঠী গোপনে হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+