বিমানের টায়ারে ঝুলে দেশ ছাড়ার চেষ্টা আফগানদের! ভয়ঙ্কর ছবি আফগানিস্তানের মাঝ আকাশে

তালিবান আগ্রাসনে কার্যত গোটা দেশ আফগান প্রশানরে হাতছাড়া। গতকালই তারা পা রাখে কাবুলে। রাজধানী কাবুল এই নিয়ে রীতিমতো বিধ্বস্ত। সেই জায়গা থেকে দেশের রাজনৈতিক তোলপাড়। তালিবানদের অত্যাচারের হাত থেকে বাঁচতে মরিয়া চেষ্টা

তালিবান আগ্রাসনে কার্যত গোটা দেশ আফগান প্রশানরে হাতছাড়া। গতকালই তারা পা রাখে কাবুলে। রাজধানী কাবুল এই নিয়ে রীতিমতো বিধ্বস্ত। সেই জায়গা থেকে দেশের রাজনৈতিক তোলপাড়। তালিবানদের অত্যাচারের হাত থেকে বাঁচতে মরিয়া চেষ্টা আফগানদের।

বিমানের টায়ারে ঝুলে দেশ ছাড়ার চেষ্টা আফগানদের

কেউ রানওয়ের দিকে ছুটছেন তো কেউ আবার যেভাবেই হোক বিমানে ঝুলে দেশ ছাড়ার চেষ্টা করছেন। আর তা করতে গিয়ে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল বিশ্ব। যা দেখে কার্যত চমকে উঠছে গোটা বিশ্বের মানুষ।

গত ২৪ ঘন্টা আগেই আফগানিস্তানের রাজধানী দখল করেছ তালিবানরা। এরপর থেকে প্রকাশ্যে রাস্তায় বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছে তালিবানরা। শুধু তাই নয়, প্রেসিডেণ্টের বাড়িও এখন তালিবানদের দখলে। যদিও তালিবানরা বলছে তাঁরা নাকি কিছুই নষ্ট হতে দেবে না।

এমনকি মানুষকে সুন্দর ভাবে বাঁচতে দেবে। কিন্তু তাঁদের কথাতে বিশ্বাস রাখতে পারছে না সে দেশের মানুষই। কারণ গত ২০ বছর আগে আলিবানরা যেভাবে অত্যাচার চালিয়েছে তা মনে পড়লে কার্যত সে দেশের মানুষরা শিউরে উঠছে। আর সেই অভিজ্ঞতা থেকেই যেভাবেই হোক দেশ ছেফড়ে পালাতে চাইছে আফগানরা। আর তা করতে গিয়েই মৃত্যু হল তিনজনের।

স্থানীয় এক সংবাদমাধ্যম জানাচ্ছে, বিমানের চাকাতে নিজেকে বেঁধে দেশ ছেড়ে পালাতে গিয়ে মাঝ আকাশ থেকে পড়ে মৃত্যু হয়েছে তিন আফগানের। ভয়ঙ্কর পরিস্থিতি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ভিডিও এবং ছবি। যেখানে দেখা যাচ্ছে, বিমানটি আকাশে উড়ছে আর একের পর এক মানুষ পড়ছে। কার্যত যা দেখে শিউরে উঠছে বিশ্বের মানুষ। আফগানিস্তানের একের পর এক ছবি সামনে আসছে।

সোমবার দুপুরে সে দেশের বিমানবন্দরের একটি ছবি সামনে আসে। যেখানে দেখা যাচ্ছে মানুষজন পাগলের মতো করছে বিমান ধরার জন্যে। সিড়ি দিয়ে কেউ উপড়ে উঠতে চেষ্টা করছে আবার কেউ বিমানের ডানা ধরে মরিয়া চেষ্টা চালাচ্ছে। আর এই ছবি সামনে আসার পরেই মরক্মান্তিক এই ঘটনা।

উল্লেখ্য, মার্কিন সেনা আফগানিস্তান থেকে সরে যাওয়ার পর ফের গত কয়েক সপ্তাহে তালিবানের আস্ফালন বেড়ে যায়। এদিকে, জানা গিয়েছে, কাবুলে হামিদ কারজাই বিমানবন্দর আপাতত নাগরিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। সেই জায়গায় প্রবলভাবে গোটা বিমানবন্দরকে কড়া প্রহরায় জড়িয়ে রেখেছে সেনা।

অন্যদিকে আফগানিস্তানের এয়ারস্পেশ বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থাতে ভারতীয়রা আটকে পড়েছে সে দেশে। কীভাবে তাঁদের ফিরিয়ে নিয়ে আসা যায় সেটাই উদ্বেগ বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+