ইরানের সংসদ সহ একাধিক জায়গায় আইএস জঙ্গি হামলা, মৃত ১২

ইরানের সংসদে বন্দুকবাজের হামলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ফার্স ও মেহর নামে ইরানের দুটি সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে। হাতহত বহু।

ইরানের রাজধানী তেহরানে , সেদেশের সংসদে বন্দুকবাজের হামলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ফার্স ও মেহর নামে ইরানের দুটি সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে । ঘটনায় মারা গিয়েছেন ১২ জন। আহত বহু।

ইরানের সংসদে বন্দুকবাজের হামলা, আহত ৩

প্রথমে, ২ জন নাগরিক, ১ জন সিকিউরিটি অফিসার ঘটনায় আহত হন, বলে খবর ছিল। জানা গিয়েছে বন্দুকবাজরা , অনেককেই আটক করে পণবন্দি করে রেখেছে। শোনা যাচ্ছে ৩ জন বন্দুকবাজ সংসদের মধ্যে ঢুকে এই হামলা চালিয়েছে।

এদিকে, দক্ষিণ ইরানের আরেকটি জায়গায়, আয়াতুল্লা খোমেনির মৌসলিয়ামেও হামলা হয়। সেখানে আত্মঘাতী হামলা হয়েছে বলে খবর। এখনও পর্যন্ত এই দুই পৃথক হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএসআইএস। মহিলার বেশে সংসদে প্রবেশ করে আই এস জঙ্গিরা। ঘটনার তদন্তে নেমেছে ইরান প্রশাসন। ইরানের মাটিতে আইএস জঙ্গিদের এটিই ছিল প্রথম হামলা। জানা গিয়েছে ইরান সংসদে হামলার সময়ে জঙ্গিদের কাছে AK47 , পিস্তল সহ ছিল বহু অস্ত্রশস্ত্র।

এদিকে, এই দুই ঘটনার কিছুক্ষণ পরেই জঙ্গিদের একটি দলকে গ্রেফতার করা হয় বলে জানানো হয়েছে ইরান প্রশাসনের তরফে।তবে ইরানে বসবাসকারী ভারতীয়রা নিরাপদেই রয়েছেন বলে দাবি করা হয় ভারতীয় দূতাবাসের তরফে। উল্লেখ্য, শিয়া মুসলিম অধ্যুষিত ইরানের সঙ্গে আইএসআইএস জঙ্গি সংগঠনের অনেকদিন ধরেই ছিল বিরোধিতা। আইএসএর বিরুদ্ধে যুদ্ধে ইরাক ও সিরিয়াকে সেদেশে সাহায্য করছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+