Earthquakes in Turkey-Syria: ২৪ ঘন্টায় তিনবার ঝাঁকুনি! দু'হাজার পেরিয়ে গেল মৃতের সংখ্যা

প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে মৃতের সংখ্যাটা! কয়েক হাজার মানুষ শুধু আহত। একের পর এক হাসপাতালে শুয়ে মানুষ। যন্ত্রণায় কাতরাচ্ছেন। এর শেষ কোথায়?

চারপাশ জুড়ে শুধুই ধ্বংসের ছবি! অন্তত যতদূর চোখ যাচ্ছে ততদুর পর্যন্ত ছড়িয়ে ধ্বংসের ছবি। আর সেই ধ্বংসের মধ্যে চাপা পড়ে রয়েছে একাধিক মানুষ। সময় যত গড়াচ্ছে তত বেঁচে থাকার সম্ভাবনা ক্ষিন হচ্ছে। কিন্তু তাও চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারী দল। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

প্রবল কম্পনে ভেঙে পড়া একের পর এক বহুতলের মধ্যে কি কোনও মানুষ বেঁচে আছে সেদিকে নজর রেখে চলছে উদ্ধারকাজ। তবে একের পর এক মৃতদেহ উঠে আসছে ধ্বংসের মধ্যে থেকে।

আরও বড় বিপদ অপেক্ষা করছে?

আরও বড় বিপদ অপেক্ষা করছে?

আর এর মধ্যেই ফের একবার কম্পন অনুভূত হল তুরস্কে। গত ২৪ ঘন্টায় এই নিয়ে তিনবার ঝাঁকুনি অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় সময় পাঁচটা নাগাদ নতুন করে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে তৃতীয় ভূমিকম্পের তীব্রতা ৬। শুধু তুরস্কতেই নয়, সিরিয়াতেও নতুন করে এই কম্পন অনুভূত হয়েছে বলে খবর। এছাড়া সিরিয়ার দামেস্ক, লাতাকিয়া ও সিরিয়ার অন্যান্য প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। তীব্র আতঙ্কের মানুষ। একের পর এক কম্পন! তাহলে আরও বড় বিপদ অপেক্ষা করছে?

কি বলছেন বিজ্ঞানীরা

কি বলছেন বিজ্ঞানীরা

বিজ্ঞানীরা বলছেন, এগুলি সবই আফটার শক। আগামী কয়েক ঘন্টায় ছোট-বড় আরও কয়েকটি কম্পন অনুভূত হলে অবাক হওয়ার কিছু নেই বলেই মনে করছেন বিজ্ঞানীরা। আর এর মধ্যেই সুনামির একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। Eastern Mediterranean সমুদ্রে এই সুনামি আঘাত হানতে পারে বলে মনে করা হয়েছিল। যদিও সেই সম্ভাবনা সম্পূর্ণ ভাবে উড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যে দুঃখপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রতি মুহূর্তে বদলাচ্ছে মৃতের সংখ্যা

প্রতি মুহূর্তে বদলাচ্ছে মৃতের সংখ্যা

অন্যদিকে ভয়াবহ এই ভূমিকম্পের পর ক্রমশ মৃতের সংখ্যাটা বদলে যাচ্ছে। ইতিমধ্যে ২০০০ - ছাড়িয়ে গিয়েছে তুরস্ক এবং সিরিয়ার মৃতের সংখ্যা। সংবাদ সংস্থা জানাচ্ছে, এখনও পর্যন্ত দুদেশে ২৩০০ জন মানুষের মৃত্যু হয়েছে। তুরস্কের বিভিন্ন এলাকা মিলিয়ে ১৪৯৮ জনের মৃত্যু হয়েছে বলে দাবি সংবাদমাধ্যমের। পাশাপাশি দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী দাবি করছে ভয়াবহ এই ভূমিকম্পে ৭ হাজারেরও বেশি মানুষ আহত। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে সিরিয়া সরকার জানাচ্ছে, সে দেশে অন্তত প্রায় ৪৫০ জনের মৃত্যু হয়েছে। আহত কয়েক হাজার। উদ্ধারকারী দল জানাচ্ছে, ধ্বংসস্তপের মধ্যে বহু মানুষ এখনও আটকে আছে। ফলে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়েই আতঙ্কিত দুই দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+