গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজন গ্রেফতার, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজন গ্রেফতার, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ধর্ষণ (প্রতীকী ছবি)
Getty Images
ধর্ষণ (প্রতীকী ছবি)

বাংলাদেশের গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বুধবার রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গোপালগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বাদী হয়ে এই ঘটনায় একটি মামলা করেছেন।

এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি জানিয়েছেন।

ধর্ষণের শিকার শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

কি ঘটেছিল

ধর্ষণের শিকার ছাত্রীর বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির ইসলাম জানিয়েছেন ঘটনাটি ঘটেছে গতরাতে সাড়ে নটার দিকে।

ধর্ষণের শিকার শিক্ষার্থী তার এক বন্ধুর সাথে গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকা দিয়ে হেটে কোথাও যাচ্ছিলেন।

সেসময় তার বন্ধুসহ তাকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায় কয়েকজন যুবক।

তাকে একটি নির্মাণাধীন ভবনে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। তার বন্ধুকে মারধর করা হয়।

কোনটা ধর্ষণ, কোনটা নয়? বাংলাদেশের আইন কী বলে?

কর্মস্থলে যৌন হয়রানির শিকার নারী যা করতে পারে

ধর্ষণের শিকার পুরুষদের বিচার পাওয়ার ক্ষেত্রে বাধা যেখানে

শিশু-ধর্ষণের কারণ কি শুধুই বিকৃতকাম না কুসংস্কার?

উত্তেজিত শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ধর্ষণের খবর ছড়িয়ে পড়ার পর রাত থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করেন এবং একপর্যায়ে তারা স্থানীয় থানার সামনে অবস্থান নেন।

উত্তেজিত শিক্ষার্থীরা জেলার ঘোনাপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছেন।

অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সেখানে তিন-চার হাজার শিক্ষার্থী অবস্থান করছেন এবং মহাসড়কে ব্যাপক যানজট দেখা দিয়েছে বলে জানিয়েছেন মোঃ মনির ইসলাম

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+