রাজশাহীতে শোবার ঘর থেকে বেরিয়ে এলো ২৭টি গোখরা সাপ
মঙ্গলবার রাত ১১ টায় শোবার ঘরে বসে টেলিভিশন দেখছিলেন রাজশাহী শহরের বুধপাড়ার বাসিন্দা মাজদার আলী। হঠাৎ তিনি লক্ষ্য করেন খাটের নিচ থেকে একটি সাপ বেরিয়ে এসেছে।
মঙ্গলবার রাত ১১ টায় শোবার ঘরে বসে টেলিভিশন দেখছিলেন রাজশাহী শহরের বুধপাড়ার বাসিন্দা মাজদার আলী।
হঠাৎ তিনি লক্ষ্য করেন খাটের নিচ থেকে একটি সাপ বেরিয়ে এসেছে। মুহূর্তের মধ্যেই সাপটি ড্রেসিং টেবিলের পেছনে চলে যায়।
তখন ড্রেসিং টেবিলের পেছনে টর্চ লাইট দিয়ে তিনি দেখেন সেখানে তিনটি সাপ রয়েছে।
মি: আলী বলেন, " তিনটা সাপ দেখে আমি থতমত খেয়ে যাই। একসাথে এতগুলো সাপ! তারপর আমি সব ভাইকে ডাকি।" কিন্তু মি: আলীর জন্য আরো বিস্ময় অপেক্ষা করছিল।
এমন অবস্থায় সাপ তিনটি ড্রেসিং টেবিলের পাশে একটি গর্তে ঢুকে যায়।
তারপর পাঁচ ভাই মিলে গর্ত খুঁড়ে শাবল এবং লাঠি দিয়ে সাপগুলো বের করার চেষ্টা করেন।
এক পর্যায়ে কক্ষের আসবাবপত্র সরিয়ে আরো গর্ত খোঁড়া শুরু করেন তারা।
" আমরা ঘরের ভেতরে সবগুলো গর্ত খুঁড়তে থাকি। সাপ বের হয়ে আসে আর মারি। এভাবে ২৭টা সাপ বের হয়ে আসে", বলছিলেন মি: আলী। তিনি জানালেন সবগুলো সাপই বিষাক্ত গোখরা সাপ।
রাত ১১টা থেকে ভোর চারটা পর্যন্ত সাপ মারার কাজ চালিয়ে যান তারা। মি: আলী জানালেন সাপ ধরার জন্য তারা সাপুড়ে না পাওয়ায় নিজেরাই সাপ মারার কাজ করেন।
মাজদার আলী জানালেন ঘরের একটি কক্ষে ধান রাখা হয়। ধান কাটার জন্য সেখানে ইঁদুর গর্ত তৈরি করে। সেজন্য সেসব গর্তে সাপ আসতে পারে বলে তিনি ধারণা করছেন।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications