London-Mumbai Flight: ৩০০ লোকের একটিই শৌচালয়! নেই খাবার-জল, ৪০ ঘণ্টারও বেশি আটকে রইল মুম্বইগামী বিমান

London-Mumbai Flight: একটিই শৌচালয়। নেই পানীয় জল ও খাবার। এই অবস্থায় প্রায় ৪০ ঘণ্টারও বেশি সময় আটকে রইলেন বিমান যাত্রীরা। অধিকাংশই ভারতীয় ও ব্রিটেনের বাসিন্দা। লন্ডন থেকে মুম্বই ফেরার পথেই ঘটে বিপত্তি। গত ২ এপ্রিল জরুরি অবতরণের পর তুরস্কের বিমানবন্দরে ওইভাবে আটকে থাকার পর অবশেষে মুম্বই আসছে ভার্জিন আটলান্টিক সংস্থার বিমান। চূড়ান্ত সংকট কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস যাত্রীদের। কিন্তু কেন হল এরকম ঘটনা?

উড়ান সংস্থার দেওয়া বিবৃতি অনুযায়ী, গত ২ এপ্রিল লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশে আসছিল বিমানটি। মাঝ আকাশে আচমকাই অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। এরপরই তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। এরপর ফের উড়ানের সময়ে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। একাধিকবার উড়ানের চেষ্টা হলেও তা বিফলে যায়। অবশেষে যাত্রীদের নামানো হয় বিমান থেকে।

flight

ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরেই কাটাতে হয় যাত্রীদের। কিন্তু উড়ান সংস্থার তরফে কোনও সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ। যাত্রীদের আরও অভিযোগ, বিমানে থাকা আধিকারিকরা ইংরেজি বা হিন্দি বলতে পারছিলেন না। যার জেরে তাদের সঙ্গে কথোপকথনেও সমস্যা হচ্ছিল। চূড়ান্ত অসহায়বোধ করতে থাকেন যাত্রীরা।

স্রেফ তাই নয়, সময়ের সঙ্গে ফুরিয়ে যায় পানীয় জল ও খাবার। প্রথমে শুধু স্যান্ডউইচ ও জলের বোতল দেওয়া হলেও পরে কিছুই দেওয়া হয়নি বলে দাবি। ২৪ ঘণ্টা ধরে কেবল চকলেট ও মুখরোচক খাবার খেয়েই কাটাতে হয় যাত্রীদের। যাত্রীদের এই দুরবস্থার মাঝে তাদের ফেলে বিমান পরিচালন সংস্থার আধিকারিকরা হোটেলে চলে যান বলে দাবি। মহিলা শিশু সহ প্রবীণ নাগরিকরা দীর্ঘক্ষণ আটকে থাকলেও কোনও সাহায্য করা হয়নি বলে অভিযোগ। তুরস্কে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে উড়ান সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়।

Take a Poll

সোশ্যাল মিডিয়ায় উড়ান সংস্থার নামে তুমুল সমালোচনা করতে থাকেন যাত্রীরা। দুর্বিষহ অভিজ্ঞতার সম্মুখীন হন তারা। ৩০০ মানুষের ব্যবহারের জন্য একটি শৌচাগার ছিল। কেউ শুয়ে রয়েছেন এয়ারপোর্টের সিটে, কেউ আবার মেঝেতে। প্রবল ঠান্ডার মধ্যেই এভাবে কষ্ট সহ্য করেন যাত্রীরা। অথচ উড়ান সংস্থার তরফে কোনও সাহায্যই করা হয়নি বলে অভিযোগ। অবশেষে বিভীষিকাময় অভিজ্ঞতা নিয়ে মুম্বই ফিরছেন যাত্রীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+