'নিখোঁজ হওয়া মৃত'-এর সংখ্যা ঘিরে তোলপাড় বিশ্বের ১১ টি দেশে! করোনার আবহে বড়সড় চাঞ্চল্য

'নিখোঁজ হওয়া মৃত'-এর সংখ্যা ঘিরে তোলপাড় বিশ্বের ১১ টি দেশে! করোনার আবহে বড়সড় চাঞ্চল্য

এক সর্বভারতীয় পত্রিকা মঙ্গলবারই জানান দিয়েছিল যে করোনা আক্রান্তের যে 'অফিসিয়াল' সংখ্যাটি প্রকাশ্যে আসছে, তার থেকেও ভয়ঙ্কর করোনায় 'আসল' পরিসংখ্যান। নতুন একটি রিপোর্ট অনুযায়ী, মহামারীর সময় বিশ্বের ১১ টি দেশে যে সংখ্যক মানুষের মৃত্যুর খবর এসেছে, তার চেয়েও বেশি রয়েছে মৃতের সংখ্যা।

কোন ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে?

কোন ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে?

'নিউ ইয়র্ক টাইমস' এর এক সদ্যপ্রকাশিত রিপোর্ট বলছে, গত এক মাসে বিভিন্ন দেশে যতজনের ত্যু হয়েছে, তা গত কয়েক বছরে হয়নি। মৃতদের মধ্যে এমন অনেকেই রয়েছেন ,যাঁরা কোভিড ১৯ আক্রান্ত হওয়া ছাড়াও মারা গিয়েছেন। সবচেয়ে বড় বিষয় কোভিড১৯ এর চিকিৎসার জেরে হাসপাতালে ভর্তি না হতে পেরে বিনা চিকিৎসাতেও মারা গিয়েছেন অনেকে।

পরিসংখ্যান ঘিরে বিভ্রান্তি!

পরিসংখ্যান ঘিরে বিভ্রান্তি!

' নিউ ইয়র্ক টাইমস' এর রিপোর্ট বলছে, অনেক শয্য়াশায়ী করোনা রোগী এমন অবস্থাতেও মারা গিয়েছেন, যাঁরা করোনা না হলেও সম্ভবত মৃত্যু গ্রাসে পড়তেন। প্যারিসের মতো শহরে স্বাভাবিকের থেকে ৪ গুণ বেশি মানুষের মৃত্যু হয়েছে।

 কেন বিভ্রান্তি মৃত্যু নিয়ে?

কেন বিভ্রান্তি মৃত্যু নিয়ে?

রিপোর্ট বলছে, এতদিন কেবল করোনা আক্রান্ত সেই সমস্ত মানুষের মৃত্যুর তথ্য 'অফিসিয়াল' হয়েছে যাঁরা হাসপাতালে মারা গিয়েছেন। ফলে ১১ টি দেশে কমপক্ষে ২৫ হাজার মানুষের মৃত্যুর পরিসংখ্যান উধাও। এই 'নিখোঁজ মৃত' রা কেন বা কীসে মারা গিয়েছেন তা নিয়ে সঠিক তথ্য মিলছে না। যার জেরে প্রশ্ন উঠছে যে , করোনায় মৃতের সংখ্যা যা দেখানো হচ্ছে, আসলে কি আদৌ সংখ্যাটা সেটাই?

 কোন কোন দেশ ঘিরে বিভ্রান্তি?

কোন কোন দেশ ঘিরে বিভ্রান্তি?

ইওরোপের দেশগুলিতে স্বাভাবিকের থেকে ২০ থেকে ৩০ শতাংশ বেশি মৃত্যু দেখা গিয়েছে গত এক মাসে। এদিকে, ইন্দোনেশিয়া জানিয়েছে তাদের দেশে করোনায় ৮৪ জনের মৃত্যু হয়েছে। অথচ সেদেশের জাকার্তাতেই শুধু একহাজার জনের কবর দেখা গিয়েছে। আর এর জেরে এবার দেশগুলি হাসপাতালের বাইরে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের সম্পর্কেও খোঁজ নিতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+