২৪ ভারতীয় সহ ইরানের তেলের ট্যাঙ্কার আটক করল ব্রিটিশ নৌসেনা
২৮ জন ভারতীয় সহ ইরানের তেলের ট্যাঙ্কার গ্রেস-১ আটক করল ব্রিটিশ নৌসেনা।
২৮ জন ভারতীয় সহ ইরানের তেলের ট্যাঙ্কার গ্রেস-১ আটক করল ব্রিটিশ নৌসেনা। বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন জানিয়েছেন ভারতীয়রা সকলেই নিরাপদে রয়েছেন। ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত শুক্রবার ইরান ব্রিটেনের একটি তেলের ট্যাঙ্কার আটক করেছিল। তাতে ১৮ জন ভারতীয় ক্রু ছিলেন। তাঁরা সকলেই নিরাপদে রয়েছেন এবং তেহরানে ভারতীয় দূতাবাদের কর্মীরা তাঁদের সঙ্গে দেখাও করেছেন। গত ২০ জুলাই তাঁদের ভারতীয় দূতাবাসে পৌঁছে দেওয়া হয়।
ইরানের যে তেলের ট্যাঙ্কারটি ব্রিটেন আটক করেছে তার ভরতীয় ক্রুদের লন্ডনে ভারতীয় দূতাবাসে পৌঁছে দেওয়া হয়েছে ২৪ জুলাই। তারা সকলেই নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন ভি মুরলীধরন। জিব্রাল্টার পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে ইরানের তেলের ট্যাঙ্কারটি আটক করার পরে ভারতীয় ক্রুদের নিরাপদে রাখা হয়েছে। জিব্রাল্টার পুলিসের সঙ্গে যোগাযোগ রাখছে লন্ডনের ভারতীয় দূতাবাস।
গত কয়েকমাস ধরে ইরানের সঙ্গে আমেরিকা এবং ব্রিটেনের সম্পর্কের অবনতি হয়েছে। তেলের ট্যাঙ্কার আটকের ঘটনা বাড়ছে। এই পরিস্থিতিতে জলপথে বাণিজ্যে সংকটজনক পরিস্থিতি তৈরি হচ্ছে। পরিস্থিতি ক্রমশ সংকটজনক হচ্ছে।












Click it and Unblock the Notifications