মার্কিন মুলুকে ইতিমধ্যেই জমা পড়েছে ২.২ কোটি ভোট, ওয়ার্মআপ পর্বে এগিয়ে কোন নেতা?

এখনও প্রায় দুই সপ্তাহ বাকি মার্কিন নির্বাচনের। ৩ নভেম্বর আমেরিকায় নির্বাচনের মূল পর্ব অনুষ্ঠিত হওয়ার আগেই সেদেশের ৪৪টি রাজ্যে ২.২ কোটি ভোট পড়ে গিয়েছে। এই আগাম ভোটের সংখ্যা গত বারের নির্বাচনে প্রদত্ত মোট ভোটের ১৬ শতাংশ। ২০১৬ সালে গত নির্বাচনের সময় একই সময়ে মাত্র ৬০ লাখ ভোট পড়েছিল।

বিপুলসংখ্যক মানুষ আগাম ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন

বিপুলসংখ্যক মানুষ আগাম ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন

এবার করোনা আবহে বিপুলসংখ্যক মানুষ আগাম ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন। তাদের অনেকেই ১০ ঘণ্টা পর্যন্ত লাইনে অপেক্ষা করছেন। টেক্সাসে আগাম ভোটের প্রথম দিনই রেকর্ড ভোট পড়ে। জর্জিয়াতেও একদিনে এক লক্ষ ২৬ হাজার ৮৭৬ ভোট পড়ে সোমবার। এছাড়া ওহায়োওতে ডাকযোগে ২৩ লক্ষের বেশি ভোট জমা পড়েছে ইতিমধ্যেই। ২০১৬ সালের চেয়ে এই সংখ্যাটি প্রায় দ্বিগুণ।

২২ মিলিয়ন ভোট ইতিমধ্যেই পড়ে গিয়েছে

২২ মিলিয়ন ভোট ইতিমধ্যেই পড়ে গিয়েছে

ইউএস ইলেকশনস প্রজেক্ট অব ইউনিভার্সিটি অব ফ্লোরিডা জানায়, শুক্রবার রাত পর্যন্ত ২২ মিলিয়ন মার্কিন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। মিনেসোটা, সাউথ ডাকোটা, ভার্মন্ট, ভার্জিনিয়া ও উইসকনসিন রাজ্যে আগাম ভোটের সংখ্যা ২০১৬ সালকে ছাড়িয়ে গিয়েছে। স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কয়েক হাজার মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করে ভোট দিচ্ছেন এই রাজ্যগুলিতে।

ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন জো বাইডেন

ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন জো বাইডেন

এদিকে ট্রেন্ডে দেখা এখনও পর্যন্ত দেখা গিয়েছে যে ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটদের তরফে প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের মূল ভোট পর্ব শেষ হবে। তার আগেই যেভাবে ওয়ার্ম আপ পর্বে জো বাইডেন এগিয়ে গিয়েছেন তাতে চিন্তার রেখা দেখা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

আগাম ভোট দেওয়ার হিড়িক

আগাম ভোট দেওয়ার হিড়িক

আগাম ভোট দেওয়ার হিড়িক এবার এত বেশি যে এর আগে গত সপ্তাহে মার্কিন নাগরিকরা ভোট দেওয়ার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে সাইন আপ করতে গেলে রেজিস্ট্রেশন পোর্টালটি প্রায় তিনবার 'ক্র্যাশ' করে যায়। অনেক বিশেষজ্ঞরই মত, ২০০৮ সালে বারাক ওবামাকে নির্বাচিত করার মতো উৎসাহ দেখা যাচ্ছে ভোটারদের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+