সেলফি তুলতে গিয়ে ব্রিজ থেকে পড়ে মৃত তরুণী
মস্কো, ৯ জুলাই : সেলফি অবসেশন কতোটা প্রাণঘাতী হতে পারে, এই ঘটনাই তার প্রমাণ। সেলফি তুলতে গিয়ে ব্রিজ থেকে পড়ে মৃত্যু হল এক ২১ বছরের তরুণীর।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রাশিয়ার মস্কোয়। পুলিশ জানিয়েছে, সদ্য কলেজের গণ্ডী পেরনো ওই বন্ধুদের সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েছিলেন।

মস্কোর আন্তর্জাতিক বিজনেস সেন্টারের সামনে ঘটনাটি ঘটেছে গত শনিবার। এই জায়গাটি বাণিজ্যিক অঞ্চল হিসাবে পরিচিত। সেখানে একটি ব্রিজের উপরে উঠে সেলফি তোলার সময়ে নিজেকে সামলাতে না পেরে অনেকটা নিচে মাটিতে পড়ে যান।
প্রত্যক্ষদর্শী এক বন্ধু জানিয়েছেন, ব্রিজের গায়ে ঝুঁকে ওই তরুণী সেলফি তোলার সময় সেই অংশ ভেঙে পড়ায় তিনি নিচে পড়ে যান। মৃত তরুণীর বন্ধুরা যাতে আগামিদিনে বুঝেশুনে হয়ে সেলফি তোলেন, তাও সতর্ক করেছে রাশিয়ার পুলিশ।












Click it and Unblock the Notifications