US Presidential Election: শান্তিপূর্ণ ভাবেই হবে...ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে ২০২০ সালের ঘটনা মনে করালেন কমলা
2024 US Presidential Election: তৈরি হল না কোনও ইতিহাস! জয়ের হাতছানি থাকলেও শেষপর্যন্ত ট্রাম্প (Donald Trump) ঝড়ের সামনে মুখে থুবড়ে পড়লেন কমলা হ্যারিস (Kamala Harris) । আর এরপরেই স্বপ্ন ভেঙে চুরমার। ২৩৫ বছরের ইতিহাসেও প্রেসিডেন্ট হিসাবে কোনও মহিলাকে বেঁছে নিতে পারলেন না আমেরিকার মানুষরা।
ম্যাজিক ফিগারের (2024 US Presidential Election) অনেক বেশি আসন নিয়ে আগামী চার বছরের জন্য হোয়াইট হাউসের মসনদে ডোনাল্ড ট্রাম্প। এই জয়ের পরেই তাঁকে ফোন করে শুভেচ্ছা জানালেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।

2024 US Presidential Election: কথা বললেও খোঁচা দিতে ছাড়লেন না
আমেরিকার উপ রাষ্ট্রপতি হলেও রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল কমলা হ্যারিসের (2024 US Presidential Election) । আর এরপরেই আমেরিকার মানুষের রায় মাথা পেতে নেওয়ার কথা জানিয়েছেন। একই সঙ্গে ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও ফোনে কথা হয়েছে বলেও জানান ট্রাম্প। বিপুল জয়ের জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্ষমতা হস্তান্তর নিয়েও দুজনের মধ্যে কথা হয়েছে বলেও জানিয়েছেন।
কমলা জানিয়েছেন, ট্রাম্প এবং তাঁর টিমকে ক্ষমতায় আসার ক্ষেত্রে সবরকম সাহায্য করা হবে। আর এই প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে যাতে হয় সেই কথাও জানিয়েছেন। আর এ কথার মধ্যে দিয়েই গতবারের হিংসার প্রসঙ্গ যে কমলা মনে করিয়ে দিয়েছেন তা কার্যত স্পষ্ট।
উল্লেখ্য, গত ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের (US Presidential Election) পর ক্যাপিটল হিলে ব্যাপক হিংসার ঘটনা ঘটে। এবার যাতে এমন কিছু না ঘটে সেজন্য প্রথম দিন থেকেই সতর্ক মার্কিন প্রশাসন মার্কিন নির্বাচনে পরাজয়ের পরেই হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ একটি বক্তব্য রাখেন কমলা। আর সেই বক্তব্যে কার্যত আবেগ ধরা পড়েন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, যে ফল আশা করেছিলাম, তা আসেনি। কিন্তু লড়াই'য়ের ময়দান থেকে যে সরে যাচ্ছেন না তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসাও শোনা যায় কমলার বক্তব্যে। আমেরিকার দু'নম্বর ব্যক্তি হিসাবে তাঁকে বেঁছে নেওয়ার জন্য বাইডেনের প্রশংসা করেন।
অন্যদিকে বাইডেনও কমলা হ্যারিসকে ফোন করে বার্তা দেন। একেবারে মাটি কামড়ে প্রচার করার জন্য ধন্যবাদও দেন বলে জানা যায়। এমনকি অভাবনীয় জয়ের জন্য ভাবী মার্কিন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকেও শুভেচ্ছা জানান জো বাইডেন।












Click it and Unblock the Notifications