আমেরিকার মন্ত্রী হচ্ছেন ইলন মাস্ক? না হলে কেন প্রকাশ্য মঞ্চে টেসলা কর্তাকে এভাবে ধন্যবাদ দিলেন ডোনাল্ড ট্রাম্প

2024 Presidential Election Results: মার্কিন রাজনীতিতে উলাট-পুরাণ! ফের একবার হোয়াইট হাউসের বাসিন্দা হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছেন রিপাবলিকানরা। আর তা নিশ্চিত হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। এমনকি বার্তা দেন খোদ ডোনাল্ড ট্রাম্প নিজেও।

কর্মী-সমর্থকদের (2024 Presidential Election Results) উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে ভাবী প্রেসিডেন্ট বলেন, আমেরিকার ফের স্বর্ণের দিন ফিরিয়ে আনব। একই সঙ্গে টেসলা কর্তাকে এদিন প্রকাশ্যে ধন্যবাদ জানান ট্রাম্প।

US Final election results

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্কের সম্পর্ক বেশ গভীর। নির্বাচন প্রক্রিয়ার (2024 Presidential Election Results) শুরুর দিন থেকে রিপাবলিকানকে প্রার্থীকে খোলা হাতে সমর্থন জানান। এমনকি সোশ্যাল মিডিয়াতেও নির্বাচন নিয়ে ফুল অ্যাক্টিভ ছিলেন। একের পর এক পোস্ট থেকে শুরু করে নানান ছবি-ক্যাপশন শেয়ার করে গিয়েছেন। এমনকি ভোটের দিনও আমেরিকার মানুষকে ট্রাম্পকে ভোট দেওয়ার আবেদন জানান এলন মাস্ক।

আর এরপরেই এদিন ট্রাম্পের ভাষনে মাস্কের প্রশংসা উঠে আসে। জানান ধন্যবাদও। এরপরেই একাধিক জল্পনা সামনে আসছে।

  • 2024 Presidential Election Results: ট্রাম্পের সঙ্গে ছবি শেয়ার করেন মাস্ক

ভোট গননা শুরু হতেই ঘুরে যায় খেলা। সমস্ত সমীক্ষা কার্যত ভুল বলে প্রমাণিত হয়। ক্রমশ এগিয়ে যেতে শুরু করেন ট্রাম্প। পিছিয়ে পড়েন কমলা। আর এরপরেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা যায় টেসলা কর্তাকে। এমনকি সোশ্যাল মিডিয়াতে একটি ছবিও শেয়ার করেছেন। যেখানে আমেরিকার ভাবী প্রেসিডেন্টের সঙ্গে দেখা যাচ্ছে ইলন মাস্ককে। দেখুন সেই ছবি-

  • 2024 Presidential Election Results: মন্ত্রী হবেন ইলন মাস্ক?

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ভূমিকা ছিল ইলন মাস্কের। নির্বাচনের মধ্যে তিনি একটি AI-তে তৈরি ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। যেখানে মন্ত্রী হিসাবে মাস্ককে শঅপথ নিতে দেখা যাচ্ছে। আর এরপরেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় দেখা যাবে টুইটার (বর্তমান -x) কর্তাকে? এমন জল্পনা রয়েছে সে দেশেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+