Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লন্ডনে ভারতীয় দূতাবাসে হামলার অন্যতম চক্রী NIA-র জালে, গ্রেফতার ইন্দরপাল সিং গাবা

লন্ডনে বড় সাফল্য পেল NIA। ২০২৩ সালে লন্ডনে ভারতীয় দূতাবাসে হামলার ঘটনা ঘটেছিল। জাতীয় পতাকা টেনে ছিঁড়ে ভাঙচুর করা হয়েছিল দূতাবাস। সেই ঘটনার অন্যতম চক্রীকে গ্রেফতার করল এনআইএ। লন্ডন থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম ইন্দরপাল সিং গাবা

প্রসঙ্গত উল্লেখ্য ২০২৩ সালের ২২মার্চ খালিস্তানপন্থীরা ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছিল। সেই বিক্ষোভ হঠাৎ করেই বড় আকার নিয়ে ফেলে। পাঞ্জাব পুলিশ খালিস্থানপন্থীদের নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরু করেছিল তার প্রতিবাদেই শুরু হয় আন্দোলন।

NIA

খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংয়ের সন্ধানে তল্লাশি শুরু করেছিল পাঞ্জাব পুলিশ। এবং তাঁকে পলাতক ঘোষণা করা হয়। যদিও একমাস পরে মোগা থানায় নিজেই আত্মসমর্পণ করেছিলেন সেই নেতা। তার গ্রেফতারির প্রতিবাদে বিদেশেও আন্দোলন শুরু হয়েছে। লন্ডন আমেরিকা সহ একাধিক জায়গায় ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন খালিস্তানপন্থীরা।

১৯ মার্চ লন্ডনে ভারতীয় দূতাবাসে জাতীয় পতাকা টেনে নামিয়ে আনা হয়েছিল। সেই সঙ্গে খালিস্তানপন্থী স্লোগান দেওয়া হয়েছিল। অম়ৃতপাল সিংেয়র মুক্তির দাবিতে খালিস্তানপন্থী পতাকা উড়িয়ে আন্দোলন শুরু করেছিলেন তাঁরা। ভারতীয় দূতাবাসের সামনে থাকা জাতীয় পতাকা টেনে নামিয়ে আনা হয় এবং পোল ভেঙে ফেলা হয়েছিল।

সেই ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ব্রিটিশ পুলিশের তদন্তকারীদের সঙ্গে বৈঠকের পর এনআইএ তদন্ত শুরু করে। তারপরেই এই ঘটনায় গ্রেফতার করা হয় এই চক্রীকে। বিেদশের মাটিতেও যাতে এনআইএ তদন্ত করতে পারে তার জন্য বিশেষ আইন সংশোধন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+