খাতায় কলমে, ২০১৬ সাল 'উষ্ণতম বছর', বলছে WMO
জাতীয় স্তরের নয়া রেকর্ড গড়ল ২০১৬ সাল। ১৯ মে মাসে রাজস্থানের ফালোড়ির তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেন্টিগ্রেট। আর তারই জেরে খাতায় কলমে ২০১৬ সম্ভবত উষ্ণতম বছর হিসাবে গণ্য হতে চলেছে।
মারাকেচ, ১৫ নভেম্বর : জাতীয় স্তরের নয়া রেকর্ড গড়ল ২০১৬ সাল। ১৯ মে মাসে রাজস্থানের ফালোড়ির তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেন্টিগ্রেট। আর তারই জেরে খাতায় কলমে ২০১৬ সম্ভবত উষ্ণতম বছর হিসাবে গণ্য হতে চলেছে।
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) জানিয়েছে, ২০১৬ সালের গড় তাপমাত্রা ২০১৫ সালের রেকর্ড ভাঙা তাপমাত্রাকেও ছাপিয়ে গিয়েছে।

WMO রিপোর্টে রেকর্ড ভাঙা তাপমাত্রার ঘটনাসমূহ
- ১৯ মে রাজস্থানের ফালোড়িতে তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেন্টিগ্রেট
- দক্ষিণ আফ্রিকায় তীহ্র তাপপ্রবাহ সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। গত ৭ জানুয়ারি, প্রিটোরিয়ায় ৪২.৭ ডিগ্রি সেন্টিগ্রেট এবং জোহনেসবার্গে ৩৮.৯ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রা ছিল।
- ২৮ এপ্রিল থাইল্যান্ডের আবহাওয়া জাতীয় রেকর্ড গড়েছে। এদিন থাইল্যান্ডের তাপমাত্রা পৌঁছেছিল ৪৪.৬ ডিগ্রি সেন্টিগ্রেট।
- গ্রীষ্মের মরশুমে একাধিক রেকর্ড ভাঙা তাপমাত্রার সাক্ষী থেকেছে পশ্চিম এশিয়ার কিছু অংশ এবং উত্তর আফ্রিকার কিছু অংশ।












Click it and Unblock the Notifications