আফগানিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ২৯

আত্মঘাতীয় বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের হেরাত।

ফের জঙ্গি নিশানায় আফগানিস্তান। সেদেশের হেরাতে একটি শিয়া মসজিদে জঙ্গিদের শানানো আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ জন। আহত হয়েছেন ৩০ জন।

আফগানিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ২০

সূত্রের খবর,সন্ধ্যে নাগাদ আত্মঘাতী জ্যাকেট পরিহিত এক জঙ্গিকে মসজিদের আশপাশে দেখা যায়। তার সঙ্গে ছিল আরেক জঙ্গি ,যে রাইফেল হাতে তেড়ে আসতে থাকে মসজিদের দিকে। সঙ্গে সঙ্গেই নিজের আত্মঘাতীয় জ্যাকেটের বোতাম টিপে বিস্ফোরণ ঘটায় আরেকজন জঙ্গি।

জানা গিয়েছে, বিস্ফোরণের ফলে মারা গিয়েছে দুই জঙ্গিই। এদিকে, বিস্ফোরণের পর পরই রাজধানী কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন শহরে লাল সতর্কতা জারি হয়েছে। আহতদের হেরাতের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এতকিছুর পর , একনও ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। এর একদিন আগেই, কাবুলের ইরাক দূতাবাসকে নিশানা করে বিস্ফোরণ ঘটায় জঙ্গি সংগঠন আইএস। তারপরই এই বিস্ফোরণের ঘটনায় ফের আত্ঙ্ক ছড়াল আফগানিস্তান জুড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+