চুরি হয়েছে ২ লক্ষ ফেসবুক-গুগল-টুইটার পাসওয়ার্ড, সংকটে ইন্টারনেট নিরাপত্তা

সোস্যাল মিডিয়ায় পাসওয়ার্ড হ্যাক করা নতুন কোনও কথা নয়। কিন্তু এখনও পর্যন্ত ২ লক্ষ অ্যাকাউন্ট পাসওয়ার্ড হ্যাক বা চুরি হয়েছে এ তথ্যটা জানা আছে কী? অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চুরি হওয়া পাসওয়ার্ডের অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে সহজ পাসওয়ার্ড ও একাধিক অ্যাকাউন্টে একটাই পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে।
সহজ পাসওয়ার্ড ও একাধিক অ্যাকাউন্টে একটাই পাসওয়ার্ড ব্যবহারের ফলেই এই সংকট
'ট্রাস্টওয়েব'-এর স্পাইডার ল্যাব-এর সঙ্গে গবেষকরাও জানাচ্ছেন, নেদারল্যান্ডে একটি সারভারে তদন্ত করার সময় দেখা গিয়েছে সাইবার অপরাধীরা কম্পিউটারের একটা বড় নেটওয়ার্ককে নিয়ন্ত্রিত করে যাকে 'পনি বনেট' বলা হয়।
সংস্থাটি জানাচ্ছে, ৯০ হাজারের বেশি ওয়েবসাইট ও ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা রয়েছে যাদের গ্রাহকের পরিচয় সারবারে খুঁজে পাওয়া যায়। এর মধ্যে, ৩,২৬,০০০ ফেসবুক অ্যাকাউন্ট,৬০,০০০ গুগল অ্যাকাউন্ট,প্রায় ৫৯,০০০ ইয়াহু অ্যাকাউন্ট এবং ২২,০০০ টুইট্যার অ্যাকাউন্ট রয়েছে। তবে মূলত মার্কিন, জার্মানি, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড থেকে তৈরি হওয়া অ্যাকাউন্টগুলোই মূলত এ শিকার হচ্ছে।
যেই অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড চুরি হয়েছে ফেসবুক ও টুইটার থেকে সেইসময় পাসওয়াগুলি নতুন করে তৈরি করে দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে স্পাইডার ল্যাব তদন্তে নেমে দেখেছে পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় হল '১২৩৪৫৬' ধরণের সহজ পাসওয়ার্ড। চুরি হওয়া পাসওয়ার্ডগুলির মধ্যে প্রায় ১৬ হাজার অ্যাকাউন্টে এই ধরণের পাসওয়ার্ড ব্য়বহার করা হয়েছে। অন্য সাধারণত ব্যবহৃত পাসওয়ার্ডগুলি হল 'পাসওয়ার্ড','অ্য়াডমিন','১২৩','১' প্রভৃতি। এই ধরণের সহজ পাসওয়ার্ড ব্যবহার করার জন্যই এগুলো সহজে ক্র্যাক করাও সোজা হয় বলে জানিয়েছেন ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞ গ্রাহাম ক্লুলি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications