ছুরি নিয়ে হামলা টোকিওর প্রতিবন্ধী সেবাকেন্দ্রে, মৃত ১৯ জন, আত্মসমর্পণ ঘাতকের
টোকিও, ২৬ জুলাই : জাপানের প্রতিবন্ধী সেবাকেন্দ্রে ছুড়ি নিয়ে হামলা চালাল এক ব্যক্তি। এই হামলায় অন্ততপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিশের তরফে জানানো হয়েছে।
সূত্রের খবর, ২৪ বছরের যে ব্যক্তি এই হামলা চালিয়েছে যে ওই সেবাকেন্দ্রেরই প্রাক্তন কর্মী। পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে সে। থানায় নিজের মুখে জানিয়েছে, "আমিই এই ঘটনা ঘটিয়েছি।"জাপানের একটি সংবাদপত্র সূত্রের খবর অনুয়াযী ওই ব্যক্তি এও বলেছে, প্রতিবন্ধীদের সবার উধাও হয়ে যাওয়াই উচিত।

টোকিওর পশ্চিমাঞ্চলে সাগামিহারা নামের একটি শহরে এই প্রতিবন্ধী সেবাকেন্দ্রটি অবস্থিত। একতলা বাড়িটির নাম সুকোই ইয়ামাযুরি সেন্টার।
পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় ১৯ জনের মৃত্যুর পাশাপাশি ৩০-৩৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় একটি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী আততায়ীর নাম সাটোসি উইমাস্তু। গভীর রাত আড়াইটে নাগাদ পুলিশের কাছে ফোন যায় যে ওই ব্যক্তি ছুরি নিয়ে সেবাকেন্দ্র চত্ত্বরে ঢুকেছে। কাঁচের জানলা ভেঙে ভিতরে প্রবেশ করে সে।












Click it and Unblock the Notifications