করোনা ভাইরাসে আমেরিকায় মৃত ১৯, নিউ ইয়র্কে জারি জরুরি অবস্থা
করোনা ভাইরাসে আমেরিকায় মৃত ১৯, নিউ ইয়র্কে জারি জরুরি অবস্থা
করোনা ভাইরাসের দাপট বাড়ছে আমেরিকাতেও। ইতিমধ্যেই মার্কিন মুলুকে ১৯ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণে। বিপদ বুঝে নিউ ইয়র্ক শহরে জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কারণ নিউইয়র্ক শহরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৯-এ পৌঁছে গিয়েছে।

করোনা ভাইরাসের মৃত্যু বাড়ছে
আমেরিকায় করোনা ভাইরাসেরল সংক্রমণ বাড়ছে আমেরিকায়। মার্কিন মুলুকের অর্ধেকের বেশি শহরে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ওয়াশিংটনের কিং কান্ট্রিতে নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। অন্যদিকে ফ্লোরিডাতেও ২ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। তার জেরে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১৯-এ পৌঁছেছে।

নিউ ইয়র্কে বাড়ছে আক্রান্ত
নিউ ইয়র্কের অবস্থা সবচেয়ে সংকট জনক। করোনা ভাইরাসে নিউইয়র্কে সংক্রামিত হয়েছেন ১৩ জন। তার জেরে আমেরিকায় করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা ৮৯-এ পৌঁছেছে। পরিস্থিতি মোকাবিলায় নিউ ইয়র্ক শহরে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

সান ফ্রান্সিসকোয় জাহাজে করোনা সংক্রমণ
সান ফ্রান্সিসকোয় উপকূলে দাঁড় করিয়ে রাখা হয়েছে একটি জাহাজকে। গ্র্যান্ড প্রিন্সেস নামে সেই জাহাজে প্রায় ২৪০০ যাত্রী রয়েছেন। তাঁদের মধ্যে ১৯ জন ক্রু এবং ২ যাত্রীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। জাহাজের যাত্রীদের উপর নজর রাখা হচ্ছে বলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications