করোনা সংক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না রাষ্ট্রসংঘও! আক্রান্ত শতাধিক কর্মী

বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রসংঘের ১৮৯ কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংস্থাটির ডেপুটি মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সংস্থাটির সবচেয়ে বেশি কর্মী আক্রান্ত হয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে। পাশাপাশি তিন রাষ্ট্রসংঘ কর্মী করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন বলেও জানা গিয়েছে।

আক্রান্তের সংখ্যা বেশি কোথায়?

আক্রান্তের সংখ্যা বেশি কোথায়?

তবে আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রেও সংস্থাটির বেশ কয়েকজন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে। ফারহান হক জানান, করোনার বিস্তাররোধে বর্তমানে রাষ্ট্রসংঘের বেশিরভাগ কর্মীই বাড়িতে বসে কাজ করছেন।

প্রায় সব কর্মীরাই ওয়ার্ক ফ্রম হোম করছেন

প্রায় সব কর্মীরাই ওয়ার্ক ফ্রম হোম করছেন

তিনি বলেন, জেনেভায় রাষ্ট্রসংঘ অফিসে প্রতিদিন ৪ হাজার কর্মী কর্মরত ছিলেন। কিন্তু এখন এই সংখ্যা মাত্র ৭০। তিনি আরও বলেন, ভিয়েনাতে রাষ্ট্রসংঘের ৯৭ শতাংশ কর্মীই বাড়িতে বসে কাজ করছেন। অপরদিকে, ইথিওপিয়ার আদ্দিস আবাবায় ৯৯ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করে যাচ্ছেন। রাষ্ট্রসংঘ সহ বিশ্বের বিভিন্ন সংস্থা করোনা সঙ্কটে তাদের কর্মীদের বাড়িতে থেকেই কাজ করার পরামর্শ দিয়েছে।

করোনায় বিশ্বব্যাপি মারা গিয়েছে লক্ষাধিক

করোনায় বিশ্বব্যাপি মারা গিয়েছে লক্ষাধিক

বর্তমানে বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রানঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯ লক্ষ। মারা গিয়েছে লক্ষাধিক মানুষ। মোট ১ লক্ষ ১৯ হাজার ৯৩২ জনের প্রাণ এখনও পর্যন্ত কেড়ে নিয়ে এই করোনা সংক্রমণ।

সব থেকে খারাপ অবস্থা আমেরিকার

সব থেকে খারাপ অবস্থা আমেরিকার

এদিকে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৭ হাজার ১৭২। করোনায় এখন পর্যন্ত মারা গেছে ২৩ হাজার ৬৪৪ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+