India US Relation: মার্কিন মুলুকে ১৮০০০ অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরাবে নয়াদিল্লি, ট্রাম্পকে তুষ্ট করতে সক্রিয়তা

India US Relation: মসনদে বসেই মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অভিবাসীদের (Illegal Immigrants) ধরে বাড়ি পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর ট্রাম্পের সঙ্গে সহমত হয়ে এবার আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের (Indians) ফেরাবে দিল্লি। সূত্রের খবর, আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের চিহ্নিত করে প্রায় ১৮ হাজার ভারতীয়কে ফেরানো হবে দেশে।

ভোটের প্রচারে নেমে বার বার কড়া অভিবাসন নীতি প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করছেন ট্রাম্প। যার ফলে সমস্যার মুখে প্রায় ১৮ হাজার ভারতীয়। আমেরিকার অভিবাসন ও শুল্ক দফতরের তৈরি অবৈধ অভিবাসীদের প্রথম দফার তালিকায় রয়েছেন ১৭ হাজার ৯৪০ জন ভারতীয়। ট্রাম্পকে তুষ্ট করতে তাদেরই ফেরানোর পরিকল্পনায় নয়াদিল্লি।

Indians

ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের মোদী সরকারের প্রতিনিধি হিসেবে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। ইতিমধ্যেই মার্কিন রাষ্ট্র সচিব মার্কো রুবিওর (Marco Rubio) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সেরেছেন তিনি। প্রায় ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে চলে সেই বৈঠক। কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর প্রথম ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গেই বৈঠক সারলেন রুবিও।

ভারতের সঙ্গে আমেরিকার নানান কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা উঠে আসে রুবিও জয়শঙ্করের বৈঠকে। বৈঠকে যোগ দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কাটরাও। মুখপাত্র ট্যামি ব্রুস জানান, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতির সম্পর্ক আগামিদিনে আরও মজবুত করার ব্যাপারে আলোচনা হয় দু'পক্ষের।

তবে আমেরিকায় গিয়ে যখন বিদেশমন্ত্রী গুরুত্বপূর্ণ বৈঠক সারছেন, ঠিক তখনই প্রায় ১৮ হাজার ভারতীয়কে ফেরানোর পরিকল্পনা খুবই তাৎপর্যপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী কমিউনিটির মধ্যে ভারতীয়দের সংখ্যাও বেশ। এইচ১-বি ভিসায় কর্মী নিয়োগে ভারতীয়দের যোগদানের হারও বেশ উল্লেখযোগ্য।

২০২৩ সালে মোট ৩ লক্ষ ৮৬ হাজার এইচ১-বি ভিসার তিন চতুর্থাংশেরই আবেদনকারী ছিল ভারতীয়রা। তবে আমেরিকায় অবৈধ অভিবাসীদের সংখ্যায় অনেক পেছনে ভারত। বরং এগিয়ে রয়েছে মেক্সিকো ও ভেনেজুয়েলার মতো দেশগুলি।

আমেরিকার সংবিধানে বলে ছিল, আমেরিকায় জন্মালেই সে নাগরিকত্বের অধিকার পাবে। তবে সোমবার প্রশাসনিক সিদ্ধান্তে সেই জন্মসূত্রে নাগরিকত্বের অধিকারের আইন বাতিল করে দিয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হয়েই সেই এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন ট্রাম্প। কোনও না কোনও ভিসা নিয়ে আমেরিকায় বসবাস ও কাজও করছেন অনেকে। এবার ট্রাম্পের নীতির সঙ্গে সুর মিলিয়ে তেমনই লোকজনকে দেশে ফেরাতে চলেছে এস জয়শঙ্করের মন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+