Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১৭ বছর আগেই সার্স কোভি-২ ছড়িয়েছিল উইহানের পশুমার্কেটে

১৭ বছর আগেই সার্স কোভি-২ ছড়িয়েছিল উইহানের পশুমার্কেটে

চিনের উইহান যেন নতুন নতুন রহস্যের জন্ম দিচ্ছে। সম্প্রতি একটি গবেষণা রিপোর্ট সামনে এসেছে। যেখানে দবি করা হয়েছে ২০১৯ এ নয় ১৭ বছর আগেই করোনার মতো একই ভাইরাস ছড়িয়েছিল উইহানে৷ তবে তখন তা মানুষকে সংক্রমিত করতে সক্ষম ছিল না। পশুদেহে সংক্রমিত হয়ে বহু পশুর জীবনহানির কারণ হয়েছিল ভাইরাসটি।

১৭ বছর আগেই সার্স কোভি-২ ছড়িয়েছিল উইহানের পশুমার্কেটে

কারা এই গবেষণাপত্র প্রকাশ করেছেন?

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, গবেষণাপত্রটিতে ভাইরাস জিনেটিক্সের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের স্বাক্ষর রয়েছে। ক্যালিফোর্নিয়ার লা জোলার দ্য স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটের ক্রিস্টিয়ান অ্যান্ডারসন, অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের বিবর্তনবাদের অন্যতম গবেষক জীববিজ্ঞানী মাইকেল ওয়ারোবি, এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের বিবর্তনমূলক জীববিজ্ঞান ইনস্টিটিউটের অ্যান্ড্রু র‌্যামবাউট, উটাহ বিশ্ববিদ্যালয়ের মানব জেনেটিক্স বিভাগের স্টিফেন গোল্ডস্টেইন, সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের অ্যাঞ্জেলা রাসমুসেন, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জোল ওয়ার্টহিম, সান দিয়েগো এবং ব্রিটেনের ওয়েলকাম ট্রাস্টের জেরেমি ফারার, এই গবেষণাটির সঙ্গে যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে৷

পশু থেকে মানবদেহে সংক্রমিত হওয়ার ক্ষমতা কীভাবে পেল ভাইরাসটি?

এই প্রশ্নের উত্তরে অনেকের চোখই চিনের উইহান ভাইরোলজি ল্যাবের দিকে যাবে। কিন্তু গবেষকরা উইহানের ল্যাবে কৃত্তিমভাবে ভাইরাসের মিউটেশন ঘটিয়ে শক্তিবৃদ্ধি করার তত্ত্বকে একেবারে খারিজ করে দিয়েছেন৷ এই গবেষকদের মতে প্রাকৃতিক উপায়েই সময় নিয়ে মানবদেহে সংক্রমণের ক্ষমতা আয়ত্ত করেছে সার্স কোভি-২র নতুন প্রজাতিটি৷

প্রসঙ্গত সারা বিশ্ব করোনার দ্বিতীয় ওয়েভের ভয়ঙ্কর রূপ দেখেছে৷ করোনার তৃতীয় ওয়েভের আশঙ্কায় প্রস্তুতি শুরু করেছে ভারত সহ অনেক দেশই৷ সারা বিশ্বে কোটি সংখ্যায় মানুষ প্রাণ হারিয়েছেন এই কোভিডে। আমেরিকার সহ বিশ্বের বিভিন্ন দেশের ভাইরোলজিস্টরা করোনা সংক্রমণ আটকানোর জন্য উইহানে সংক্রমণ কিভাবপ হয়েছিল তার গবেষণার অনুমতি চেয়েছে৷ যদিও এতদিনেও চিন কোনও দেশকেই এই অনুমতি দেয়নি৷ আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ট্রাম্প থেকে বতর্মান রাষ্ট্রপতি জো বাইডেন এ নিয়ে চিন-কে হুশিয়ারি দিয়ে রেখেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+